মুখোমুখি অস্ট্রেলিয়া-তুরস্ক
কানাডার ভ্যানকুভারে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র।
- ১৯ মিনিট আগে(১১:১৪)

গ্যালারিতে হলুদ ঝড়
ভ্যানকুভারে অস্ট্রেলিয়ার সমর্থকরা এসেছেন বড় সংখ্যায়। দলের জয় দেখার জন্য মুখিয়ে আছেন তারা
- ৪১ মিনিট আগে(১০:৫২)

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ম্যাচে ফিরতে পারবে তুরস্ক?
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে আছে তুরস্ক। এই হাফে কি আর সমতা ফেরাতে পারবে তুরস্ক?
- এক ঘণ্টা আগে(১০:৪৫)

হাফ টাইমে ১-০ গোলে এগিয়ে সকারুরা
হাফ টাইম। ইরানকুন্দার সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল অস্ট্রেলিয়া।
- এক ঘণ্টা আগে(১০:৩০)

অল্পের জন্য গোল মিস তুরস্কের
ম্যাচের ৩০ মিনিটে গোল শোধ করতে পারত তুরস্ক। ৩০ মিনিটে বারদাকির দারুণ এক শট পোস্টে লাগলে গোল পাওয়া হয়নি তাদের।
- এক ঘণ্টা আগে(১০:১৮)

ইরানকুন্দার দুর্দান্ত গোলে লিড নিল সকারুরা
গোওওওওল... ম্যাচের ২৭ মিনিটে ভাঙল ডেডলক। দারুণ এক কাউন্টার আক্রমণে নেস্তোরি ইরানকুন্দার গোলে এগিয়ে গেল সকারুরা।
- এক ঘণ্টা আগে(১০:১৩)

আক্রমণাত্মক ফুটবল খেলছে দুই দলই
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মুডে অস্ট্রেলিয়া ও তুরস্ক। দুই দলের মিডফিল্ডাররাই গোলের সুযোগ তৈরি করছেন। তবে ফরোয়ার্ডরা এখনো জাল খুঁজে পাননি।
- ২ ঘণ্টা আগে(০৯:৫৯)

২০০২ সালের পর আবারও বিশ্বকাপে তুরস্ক
২৪ বছর আগে শেষবার বিশ্বকাপে খেলেছিল তুরস্ক। নিজেদের ইতিহাসের সেরা সেই আসরের পর দীর্ঘদিন বিশ্বমঞ্চে পা রাখেনি দেশটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও শুরু তাদের বিশ্বকাপ যাত্রা।
- ২ ঘণ্টা আগে(০৯:৫৬)

মুখোমুখি অস্ট্রেলিয়া-তুরস্ক
স্বাগতম। ডি গ্রুপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। এবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও তুরস্ক।


