মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচসেরা স্টিফেন ইউস্তাকিও কানাডার হয়ে ইতিহাস রচনা করেন।
দক্ষিণ আফ্রিকার অসম্পূর্ণ ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে বলটি জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচ জুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ইউস্তাকিও।
কানাডার ক্যাপ্টেন এবং তারকা খেলোয়াড় আলফোনসো ডেভিস ৭৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে এই টুর্নামেন্টে তার অভিষেক ম্যাচ খেলেন। কানাডা ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে উঠল।




