Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

৬০ বছরের সেরা সাফল্য, তবু কেন ব্যর্থ ইংল্যান্ড?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০
৬০ বছরের সেরা সাফল্য, তবু কেন ব্যর্থ ইংল্যান্ড?

১৯৬৬ সালের পর ইংল্যান্ডের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য এলো উত্তর আমেরিকা বিশ্বকাপে। ফ্রান্সকে ৬-৪ গোলে উড়িয়ে তৃতীয় হয়েছেন হ্যারি কেইনরা। কিন্তু ব্রিটিশ মিডিয়া থেকে শুরু করে সাধারণ সমর্থক, কেউই এই সাফল্যে তৃপ্ত নন! ১৯৬৬ সালের পর ইংল্যান্ডের সেরা বিশ্বকাপ যাত্রাটি কি তবে একটি গভীর হতাশা হয়েই থাকল? সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হার এবং পরবর্তী সময়ে দলের ভেতরকার অস্থিরতা নিয়ে তোলপাড় চলছে পুরো ইংল্যান্ডে।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কোচ থমাস টুখেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন সেই পুরনো দেয়াল ভেঙে ইংল্যান্ডকে শিরোপার স্বাদ দেওয়া যায়। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনা যখন তাদের চেপে ধরেছে, টুখেলের রক্ষণাত্মক সাবস্টিটিউশন এবং ট্যাকটিক্যাল পরিবর্তন হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের খেলোয়াড়দের একাংশও মনে করছেন, অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার কারণেই ফাইনালের স্বপ্ন হাতছাড়া হয়েছে।

আরও পড়ুন

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

১৯ জুলাই ২০২৬

ইংল্যান্ডের ডাগআউটে থমাস টুখেলের ভবিষ্যৎ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে ২০২৮ সালের ইউরো পর্যন্ত বহাল রাখার কথা বলেছে, তবে সমর্থকদের অবস্থান ভিন্ন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে নাম ঘোষণা হওয়ার সময় স্টেডিয়ামে টুখেলকে দুয়ো শুনতে হয়েছে। দলের ভেতর খেলোয়াড়দের সঙ্গে তার দূরত্বের খবরও চাউর হয়েছে। সমর্থকদের এই ক্ষোভ আর খেলোয়াড়দের মনোমালিন্যকে এফএ কতটা গুরুত্ব দেয়- সেটা বড় প্রশ্ন।

ব্যর্থতার আড়ালে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন হ্যারি কেইন এবং জুড বেলিংহাম। পুরো টুর্নামেন্টজুড়ে এই দুই তারকা ইংল্যান্ডকে টেনেছেন। বেলিংহাম করেছেন ৭ গোল, কেইন তার চেয়ে একটি গোল পিছিয়ে। এছাড়া টটেনহ্যামের ডিজেড স্পেন্সের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে তার সেই ‘ট্যাকল অফ দ্য টুর্নামেন্ট’ এখনো মুখে মুখে ফিরছে। তবে বুকায়ো সাকার মতো তারকাদের কাছ থেকে আরও প্রত্যাশা ছিল দর্শকদের।

আরও পড়ুন

আপনারা আমার কথা শুনতে চান, নাকি মেসির?

১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রশ্ন উঠছে, ২০২৮ ইউরোর আগে ইংল্যান্ড নিজেকে কীভাবে নতুন করে সাজাবে? টুখেলকে এখন এমন এক সমাধান বের করতে হবে যাতে দলটির খেলার ধরন আরও বেশি কার্যকর এবং বহুমুখী হয়। লিভারপুলের ১৭ বছর বয়সী রিও এনগুমোহ কিংবা আর্সেনালের ১৬ বছর বয়সী ম্যাক ডাউম্যানের মতো প্রতিভারা ভবিষ্যতে দলে যোগ দিলে ইতিবাচক কিছুর সম্ভাবনা আছে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে টুখেল কি পারবেন ইংল্যান্ডকে বদলে দিতে? সেই উত্তর তোলা রইল ভবিষ্যতের জন্য।

২০২৬ ফিফা বিশ্বকাপইংল্যান্ডফ্রান্সটমাস টুখেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর