Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

পরাজয়

দেশমের রণকৌশলকে দায়ী করলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৪:৩৩
দেশমের রণকৌশলকে দায়ী করলেন এমবাপ্পে

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানের হারের রেশ কাটতে না কাটতেই ফরাসি শিবিরে অন্তর্দ্বন্দ্বের আঁচ পাওয়া যাচ্ছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সরাসরি প্রশ্ন তুলেছেন কোচ দিদিয়ের দেশমের ট্যাকটিকস ও পরিকল্পনার ওপর। শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর ফ্রান্সের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে কৌশলগত ব্যর্থতা ও খেলোয়াড়দের ঢিলেঢালা ভাবকেই দায়ী করছেন এই সুপারস্টার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পে কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘মাঠের মাঝখানে আমরা তিনজন থাকলেও স্পেনের বিপক্ষে তা যথেষ্ট ছিল না। রদ্রি ও ফাবিয়ান রুইজ অনেক বেশি জায়গা ও সময় পেয়েছিল। আমাদের উচিত ছিল ম্যান-টু-ম্যান প্রেসিং করা। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি।’

আরও পড়ুন

যে ম্যাচ কেউ খেলতে চায় না, সেই ম্যাচের অপেক্ষায় দেশম

১৫ জুলাই ২০২৬

এমবাপ্পের মতে, ফ্রান্সের পরিকল্পনা ছিল স্পেনকে হাই-প্রেসিংয়ে আটকে রেখে তাদের খেলার ছন্দ নষ্ট করা। কিন্তু বলের নিয়ন্ত্রণ ও খেলার গতি নিয়ন্ত্রণে স্পেন তাদের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। তিনি আরও যোগ করেন, ‘টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল—উভয় দিক থেকেই আমরা লক্ষ্যভ্রষ্ট ছিলাম। যখন আপনি বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে পরিকল্পনামাফিক খেলতে পারবেন না, তখন জয় পাওয়া অসম্ভব।’

দলের পারফরম্যান্স নিয়ে এমবাপ্পের পাশাপাশি হতাশা ঝরেছে সতীর্থ রায়ান চেরকির কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা সব দিক থেকেই পিছিয়ে ছিলাম। তারা (স্পেন) আমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত ছিল। ব্যক্তিগতভাবে আমি এখনো মনে করি আমরা দলগতভাবে তাদের চেয়ে ভালো। কিন্তু আজ তারা আমাদের চেয়ে অনেক বেশি গোছানো ছিল।’

আরও পড়ুন

এমবাপ্পে-ইয়ামাল দ্বৈরথে কে সবচেয়ে সফল?

১৪ জুলাই ২০২৬

পরাজয়ের হতাশায় ম্যাচের ৮৬ মিনিটে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে ধাক্কা দিয়ে হলুদ কার্ডও দেখেছেন এমবাপ্পে। অধিনায়ক হিসেবে সব দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন তিনি, ‘ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এসেছিলাম, তা পূরণ হয়নি। দায়টা আমার, আমি তা অস্বীকার করছি না।’

টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পর ফ্রান্সের এখন লক্ষ্য মায়ামিতে শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে যে দল হারবে, তাদের বিপক্ষেই খেলতে নামবে এমবাপ্পের ফ্রান্স। তবে সেই ম্যাচটি কি পারবে দেশমের বিদায়ী বিষাদ কিছুটা হলেও কমাতে?

দিদিয়ের দেশমকিলিয়ান এমবাপ্পে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি