বিশ্বকাপ
বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র স্বেচ্ছাসেবী ফারজিন গণি

সংগৃহীত ছবি
আট দিন পর শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপ। বিশ্বকাপে সরাসরি না খেললেও বাংলাদেশ থাকছেন এই আসরে! এবারের আসরে স্বেচ্ছাসেবীদের মধ্যে থাকবেন বাংলাদেশের একজন। ফিফা এই বিশ্বকাপের জন্য ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে, যার মধ্যে একমাত্র
বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন ফারজিন গণি। বিশ্বকাপে অংশ নিতে তিনি ২ জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করেন।
এই স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্টসহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার পুরো টুর্নামেন্ট জুড়ে বিশ্বের শীর্ষ
ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করবেন। ফিফা তাদের সব ধরনের ব্যয় বহন করবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বেচ্ছাসেবীদের বিশ্বকাপের ‘হৃদয়, প্রাণ ও হাসি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি
বলেছিলেন, ‘স্বেচ্ছাসেবীরা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে। স্বেচ্ছাসেবকদের
ছাড়া ফিফা বা ফুটবল কোথায় থাকত, তা আমি ভাবতেই পারি না। একই সঙ্গে তারা ঐতিহাসিক
আয়োজনকে সফল করতে সহায়তা করে।’




