Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসিতে মুগ্ধ জাভি-মাসচেরানো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৬
মেসিতে মুগ্ধ জাভি-মাসচেরানো

জাভি হার্নান্দেজ ও হাভিয়ের মাসচেরানো

লিওনেল মেসির বয়স আসলেই কি এখন ৩৯! বিশ্বকাপে এই কিংবদন্তির খেলা দেখার পর যে কারও মনে এ প্রশ্ন উঠবেই। এটিই স্বাভাবিক। মেসির সাবেক দুই সতীর্থও এ বয়সের মেসির খেলায় মুগ্ধ।

বিশ্বকাপ ফাইনালের আগে জাভি হার্নান্দেজ ও হাভিয়ের মাসচেরানো মেসির পারফরম্যান্সের প্রশংসায় বুঁদ। দুজনই একমত, ফুটবলে মেসির মতো আরেকজনকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। নিউ ইয়র্কে ফাইনালের আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে কথা বলেন জাভি ও মাসচেরানো। দুজনেরই বিশ্বাস, বয়সকে যেন নতুন করে সংজ্ঞায়িত করছেন আর্জেন্টাইন মহাতারকা।

মাসচেরানো বললেন, মেসির কাছ থেকে এখন আর কোনো কিছুতেই অবাক হওয়া উচিত নয়। তবু প্রতিবারই সে অবাক করে, ‘সে বিশেষ একজন। কারও সঙ্গে তার তুলনা চলে না। সে সম্পূর্ণ আলাদা। আমরা যখনই তাকে দেখি, অবাক হই। কারণ এমন অনেক কিছুই সে করে, যা অন্য কোনো খেলোয়াড়ের মধ্যে কখনো দেখা যাবে না। ভবিষ্যতে তার মতো একজন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন হবে। আমার মনে হয়, এটা অসম্ভব।’

বার্সেলোনায় মেসির সঙ্গে দীর্ঘ সময় মাঠে খেলেছেন জাভি। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচটি মাসচেরানোর সঙ্গে বসে দেখেছিলেন তিনি। মেসির পারফরম্যান্স দেখে দুজনের বিস্ময়ের কথাও জানালেন স্পেনের সাবেক এই তারকা মিডফিল্ডার।

জাভি বললেন, “আমরা একসঙ্গে ম্যাচটি দেখছিলাম। তখন সে (মাসচেরানো) বলল, ‘৩৯ বছর বয়সে সে এটা কীভাবে করছে?’ এটা অবিশ্বাস্য।”

মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেন জাভি, ‘আমার মতে, সে ইতিহাসের সেরা। এখনো সে মাঠে পার্থক্য গড়ে দিচ্ছে। তার উচ্চাকাঙ্ক্ষা, তার মানসিকতা— সে একজন যোদ্ধা। সে নিঃসন্দেহে সেরা।’

মাসচেরানোর মতে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনো মেসির নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বললেন, ‘আমার মনে হয়, সে এখনো দেখিয়ে যাচ্ছে যে খেলাটার নিয়ন্ত্রণ তার হাতে। বল তার কাছে থাকলে সে সিদ্ধান্ত নেয় কখন ম্যাচ জিততে হবে এবং সে সেটা করতেও পারে।’

মেসির ব্যক্তিগত কীর্তির পাশাপাশি এবারের বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার প্রভাবও দেখতে পাচ্ছেন জাভি ও মাসচেরানো। স্পেন দলে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার দুই প্রতিভা লামিন ইয়ামাল ও পাউ কুবারসি রয়েছেন। দুজনকেই কিশোর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক করিয়েছিলেন জাভি, যখন তিনি ক্লাবটির কোচ ছিলেন।

১৫ বছর বয়সে ইয়ামাল এবং ১৬ বছর বয়সে কুবারসিকে কাছ থেকে দেখার স্মৃতি মনে করে গর্বিত জাভি বললেন, ‘আমি অবশ্যই গর্বিত। আমি তাদের দেখেছি, যখন লামিন ১৫ এবং পাউ (কুবারসি) ১৬ বছরের। তখন তারা আমাকে বলত, ‘কোচ, চিন্তা করবেন না, আমি প্রস্তুত।’ আমি ভয় পাচ্ছিলাম, এত কম বয়সে তারা হয়তো চাপ অনুভব করবে। কিন্তু মোটেও তা হয়নি।’

জাভির মতে, বার্সেলোনার ফুটবল দর্শনের প্রভাব এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্টের খেলাতেই আছে, ‘এই দর্শন এবং এই ভাবনার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এই ধারণাটি এখনো এগিয়ে যাচ্ছে। এই পদ্ধতি নিয়েই আমরা ফাইনালে উঠেছি— আর্জেন্টিনাও একইভাবে।’

মাসচেরানো অবশ্য মনে করিয়ে দেন, আর্জেন্টিনা দলে বর্তমানে বার্সেলোনার খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। তবে খেলার ধরনে মিল রয়েছে বলে মনে করেন তিনি।

‘আমাদের দলে বার্সেলোনার খুব বেশি খেলোয়াড় নেই, কিন্তু খেলার ধরন অনেকটা একই রকম। আমার কাছে এ দুই দলই টুর্নামেন্টের সেরা। তারা বল নিয়ে খেলতে পছন্দ করে এবং বল ছাড়া স্বস্তি বোধ করে না’— বললেন মাসচেরানো।

তবে ফাইনালের বিজয়ী কে হবে— এ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন জাভি ও মাসচেরানো। মাসচেরানোর শেষ কথা, ‘কী হবে, তা বলা খুব কঠিন। শুধু ঈশ্বরই জানেন। কারণ, এটি তো একটি ম্যাচই।’

লিওনেল মেসিবিশ্বকাপমেসিহাভিয়ের মাসচেরানো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির