Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মরক্কো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:৩৪
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মরক্কো

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নায়েফ আগুয়ের্দ ও এজ আবদে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মরক্কোর ফুটবল ফেডারেশন।

বুধবার ফিফার অনুমোদনসহ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ এবং স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের উইঙ্গার এজ আবদে চোটের কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

এই দুই খেলোয়াড়ের পরিবর্তে দলে ডাকা হয়েছে মারওয়ান সাদানে ও আমিন সেবাইকে। সৌদি আরবের ক্লাব আল ফাতেহর হয়ে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার সাদানে জায়গা নেবেন আগুয়ের্দের এবং দলের ৫ নম্বর জার্সি পরবেন। অন্যদিকে আবদের ১৭ নম্বর জার্সিটি গ্রহণ করবেন ফরাসি ক্লাব আঙ্গেরের ফরোয়ার্ড সেবাই।

ফিফার নিয়ম অনুযায়ী, দলের প্রথম ম্যাচের আগে গুরুতর চোটের যথাযথ প্রমাণ উপস্থাপন করা হলে চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এই দুই পরিবর্তনের অনুমোদন পেয়েছে মরক্কো।

দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি মরক্কোর পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। তবে নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের দ্রুত দলে মানিয়ে নিয়ে আগের আসরের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য আটলাস লায়ন্সদের।

১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কোর বিশ্বকাপ অভিযান শুরু হবে।

২০২৬ ফিফা বিশ্বকাপমরক্কো ফুটবল দলইনজুরিফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: