Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির বার্তা

এই দল ইতিহাস গড়ে ফেলেছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:০৩
এই দল ইতিহাস গড়ে ফেলেছে

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের ঠিক আগের রাতে পুরো আর্জেন্টাইন দল-খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, চিকিৎসক, এমনকি রাঁধুনি এবং পরিচালকরা একসাথে পোজ দিলেন ক্যামেরার সামনে। অধিনায়ক লিওনেল মেসি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন আবেগঘন বার্তা।

ছবিটির কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি, আর তার পাশেই কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে পুরো প্রতিনিধি দল এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। ছবিটি শেয়ার করে মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুধু শিরোপা জয় নয়, বরং এই পুরো যাত্রাটি আমার ক্যারিয়ারের সেরা ঘটনা। এই দলের সাথে প্রতিদিন ভাগ করে নেওয়া সময়, একসাথে লড়াই করা, কঠিন মুহূর্তে উঠে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা—এটাই আমার প্রাপ্তি।’

আরও পড়ুন

ফাইনালে মেসি গোল করবেই

১৯ জুলাই ২০২৬

নিজের সতীর্থ এবং স্টাফদের কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক আরও লিখেছেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন এই দলটিকে একটি পরিবার হিসেবে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আগামীকাল যাই হোক না কেন, এই দলটি এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা!’ এই ছবিটিই পোস্ট করেছেন মেসি।সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আর্জেন্টিনা একাদশে সামান্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। রাইট-ব্যাকে নাহুয়েল মলিনা না কি গঞ্জালো মন্তিয়েল- কাকে রাখা হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন কোচ। এছাড়া রদ্রিগো দি পল নাকি জুলিয়ানো সিমিওনে- মাঝমাঠের এই লড়াইয়ে কার ওপর আস্থা রাখবেন স্কালোনি, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

আরও পড়ুন

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন ইসরায়েল প্রধানমন্ত্রীর

১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা বা গঞ্জালো মনটিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল বা জিউলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

লিওনেল মেসিআর্জেন্টিনাবিশ্বকাপ ফাইনাল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক