মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ভ্যাংকুভারের বিসি প্লেসে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।
নির্ধারিত সময় শেষের যোগ করা মিনিটে বদলি হিসেবে মাঠে নামা রুবেন ভার্গাস শেষ পেনাল্টিতে গোল করে দলকে জয় এনে দেন। এর আগে দাভিনসন সানচেজের শট ক্রসবারে লাগে এবং কুচো এর্নান্দেজের প্রচেষ্টা রুখে দেন গোলকিপার গ্রেগর কোবেল।
ভার্গাস এ টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি গোল করেছেন। ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছাল সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রবিবার সকালে তারা কানসাস সিটিতে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।




