Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

২.৮০ বিলিয়ন ইউরোর এল ক্লাসিকো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২২:৫৬
২.৮০ বিলিয়ন ইউরোর এল ক্লাসিকো

বিশ্বকাপ সেমিফাইনালের পর আবার মুখোমুখি এমবাপ্পে-ইয়ামাল

এল ক্লাসিকো শুধু ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ নয়। ঐতিহ্য, অহংকার আর লা লিগা শিরোপার গতিপথ বদলে দেওয়ার ম্যাচও। এবার সেটা আরও বেশি। লা লিগায় ৯ ম্যাচ শেষে বার্সেলোনা ৬ পয়েন্টে এগিয়ে রিয়ালের চেয়ে। আজ ক্যাম্প ন্যুতে জিতলে ব্যবধান দাঁড়াবে ৯ পয়েন্টে। লিগের উত্তেজনাও থিতিয়ে যাবে তাতে।

এল ক্লাসিকো যখন এল ক্যাশিকো

ইতিহাসের অন্যতম দামি ম্যাচও এবারের এল ক্লাসিকো। ‘ট্রান্সফারমার্কেট’-এর হিসাবে রিয়ালের বর্তমান স্কোয়াডের বাজারমূল্য ১.৫০ বিলিয়ন ইউরো। বার্সার স্কোয়াডের দাম ১.৩০ বিলিয়ন ইউরো। দুই দলের মোট দাম ২.৮০ বিলিয়ন ইউরো। রিয়ালের সবচেয়ে দামি কিলিয়ান এমবাপ্পের দাম ২০০ মিলিয়ন ইউরো। ২২০ মিলিয়ন ইউরোর লামিন ইয়ামাল সবচেয়ে দামি বার্সার। তাই ম্যাচটি যেমন ক্লাসিক তেমনি চড়া দামেরও, যাকে মজা করে বলা হয় ‘এল ক্যাশিকো’।

টানা ১০ জয়ের হাতছানি

লা লিগায় মৌসুমের শুরুতে টানা ১০ জয় পায়নি কোনো দল। আজ নিজেদের মাঠে রিয়ালকে হারালে সেই রেকর্ড গড়বে বার্সেলোনা। ১৯৬৮-৬৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার হান্সি ফ্লিকের হাত ধরে সেই কীর্তি ছুঁয়েছে বার্সা। রিয়ালকে হারালে নতুন মাইলফলকে পা রাখবে তারা।

বার্সার গোল ৩৯ রিয়ালের ২৩

লেভানদোভস্কি, ফেরান তোরেসরা ক্লাব ছাড়ার পর নতুন স্ট্রাইকার কেনেনি বার্সেলোনা। তারপরও গোলের মালা গেঁথে চলছে কাতালানরা। ৯ ম্যাচে বার্সার গোল ৩৯টি! গোল গড় ৪-এর বেশি। পোস্টে নেওয়া গড়ে ৫ শটের ১টি গোল হয়েছে বার্সার। গত মৌসুমে ৭ শট থেকে এসেছিল ১ গোল।

রিয়াল মাদ্রিদ লা লিগায় গোল করেছে ২৩টি। সর্বশেষ ম্যাচে বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। সেখানে বেতিসের কাছে ১-০ গোলে হেরেই গেছে রিয়াল। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। সর্বশেষ ম্যাচে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। হাইলাইন ডিফেন্সে খেললেও রক্ষণ একেবারে নড়বড়ে নয় বার্সার। তারা ৯ ম্যাচে গোল হজম করেছে ৯টি। জোসে মরিনহোর রিয়ালের জালেও জড়িয়েছে ৯ গোল। ৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ২৭ আর রিয়ালের ২১। ব্যবধানটা কমানোই আজ চ্যালেঞ্জের রিয়ালের জন্য।

ত্রিফলার ছন্দ

রাফিনিয়া, লামিন ইয়ামাল ও অ্যান্থনি গর্ডন— নতুন মৌসুমে নতুনভাবেই চেনাচ্ছেন নিজেদের। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ত্রিফলার গোল ২৬টি, অ্যাসিস্ট ১৭টি। রিয়ালের ত্রিফলা এমবাপ্পে, গুলের ও দিওমান্দে মিলে করেছেন ১৮ গোল আর অ্যাসিস্ট ১১টি।

গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সবাইকে ছাড়িয়ে ইয়ামাল। তার গোল ও অ্যাসিস্ট সমান ১০টি করে। উইঙ্গার থেকে স্ট্রাইকার বনে যাওয়া রাফিনিয়ার গোল ১৪ ও অ্যাসিস্ট ৩টি। সেখানে এমবাপ্পের গোল ১২ ও অ্যাসিস্ট ৩টি। দিওমান্দে ও গুলের গোল সমান ৩টি করে, অ্যাসিস্টও সমান ৪টি।

নেই ভিনিসিয়ুস

ক্লাসিকোর গতিপথ বদলে দিতে পারেন যে কজন, তাদের অন্যতম ভিনিসিয়ুস জুনিয়র। অথচ লাল কার্ডের নিষেধাজ্ঞায় আজ খেলা হচ্ছে না তার। এ ছাড়া চোটের জন্য দলে নেই রোদ্রিগো, ফেরলান্দ মেন্দি ও রাউল অ্যাসেনসিও। বার্সেলোনাও চোটের জন্য পাচ্ছে না দানি ওলমো, এরিক গার্সিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেনদের।

এল ক্লাসিকোএল ক্যাশিকোলা লিগাবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু