এল ক্লাসিকো শুধু ৯০ মিনিটের
একটি ফুটবল ম্যাচ নয়। ঐতিহ্য, অহংকার
আর লা লিগা শিরোপার
গতিপথ বদলে দেওয়ার ম্যাচও।
এবার সেটা আরও বেশি।
লা লিগায় ৯ ম্যাচ শেষে
বার্সেলোনা ৬ পয়েন্টে এগিয়ে
রিয়ালের চেয়ে। আজ ক্যাম্প ন্যুতে
জিতলে ব্যবধান দাঁড়াবে ৯ পয়েন্টে। লিগের
উত্তেজনাও থিতিয়ে যাবে তাতে।
এল
ক্লাসিকো যখন এল ক্যাশিকো
ইতিহাসের
অন্যতম দামি ম্যাচও এবারের
এল ক্লাসিকো। ‘ট্রান্সফারমার্কেট’-এর হিসাবে রিয়ালের
বর্তমান স্কোয়াডের বাজারমূল্য ১.৫০ বিলিয়ন
ইউরো। বার্সার স্কোয়াডের দাম ১.৩০
বিলিয়ন ইউরো। দুই দ...