Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবসরের পর

মেসির ব্যবসা আর ফুটবল সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৩
মেসির ব্যবসা আর ফুটবল সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে কী করবেন লিওনেল মেসি? বুধবার বাংলাদেশ সময় ভোরে স্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন জাদুকর। বিবিসি স্পোর্টস জানাচ্ছে, ফুটবল ছাড়ার পর তিনি নিজের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ও ক্লাব মালিকানা বিস্তারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

ফুটবল ক্যারিয়ার শেষে খেলাধুলার সাথে মেসির সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা মেসি পরবর্তীতে কেবল খেলোয়াড় কিংবা কোচ নয়, বরং ক্লাবের নীতিনির্ধারক বা মালিক হিসেবে ফুটবলের সাথে যুক্ত থাকতে চান। কারণ, কোচিংয়ের চেয়ে পর্দার আড়াল থেকেই নাকি ক্লাবগুলোকে দিকনির্দেশনা দেওয়া বা মালিকানা নেওয়ার প্রতি মেসির আগ্রহ বেশি।

আরও পড়ুন

মেসির অবিশ্বাস্য যত রেকর্ড, যা ভাঙা অসম্ভবের চেয়েও কঠিন

০৬ অক্টোবর ২০২৬

মেসি ইতোমধ্যে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ‘ইউই কর্নেলা’ ক্রয়ের পাশাপাশি স্প্যানিশ ক্লাব ‘সিডি এলদেন্সে’-এর মালিকানাও গ্রহণ করেছেন। এছাড়া উরুগুয়েতে লুইস সুয়ারেসের সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ‘দেপোর্তিভো এলএসএম’ ক্লাব, যা প্রতিষ্ঠার প্রথম মৌসুমেই তৃতীয় স্তরে উন্নীত হয়েছে। তরুণ প্রতিভাদের নিয়ে আয়োজিত ‘মেসি কাপ’-এর পরিধি বাড়িয়ে ১৬টি একাডেমি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সফল টুর্নামেন্ট আয়োজন করাও ফুটবলের প্রতি তার গভীর প্রেমের প্রমাণ।

মাঠের সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক দুনিয়াতেও এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মেসি। গত জুনে ফোর্বস ম্যাগাজিনের করা তালিকা অনুযায়ী, ফুটবল ও ব্যবসায়িক আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন ডলার। তার এই ব্যবসায়িক সাম্রাজ্যের মধ্যে রয়েছে হোটেল ব্যবসা। ইবিজা থেকে অ্যান্ডোরা পর্যন্ত ৬টি বুটিক হোটেল নিয়ে গঠিত ‘এমআইএম হোটেলস’ এর মালিক তিনি।

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে জমকালো যত আয়োজন

০৬ অক্টোবর ২০২৬

এছাড়া রিয়েল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ আছে মেসির। রোসারিওতে পারানা নদীর তীরে ২৪টি বাড়ির একটি আবাসিক প্রকল্প ‘কারাস্কো এম’ তৈরি করেছেন। জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘এল ক্লাব দে লা মিলানেসা’ এবং ড্রিংকওয়্যার জায়ান্ট স্ট্যানলির সাথে দীর্ঘমেয়াদি পার্টনারশিপ আছে মেসির। দীর্ঘ দুই দশক ধরে সবুজ গালিচায় জাদুকরি পারফরম্যান্স উপহার দেওয়ার পর এবার দূরদর্শী ব্যবসায়ী হিসেবে অন্য দুনিয়া জয় করতে প্রস্তুত সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল জাদুকর।

লিওনেল মেসিমেসির শেষ বসন্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত