Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির অবিশ্বাস্য যত রেকর্ড, যা ভাঙা অসম্ভবের চেয়েও কঠিন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫
মেসির অবিশ্বাস্য যত রেকর্ড, যা ভাঙা অসম্ভবের চেয়েও কঠিন

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দুই দশকের বর্ণাঢ্য অধ্যায় শেষ করতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এমন কিছু রেকর্ড গড়েছেন, যা কেবল সংখ্যায় পরিমাপ করা সম্ভব নয়। ফুটবল বিশ্বে নতুন প্রজন্মের দুর্দান্ত সব তারকার আবির্ভাব ঘটলেও মেসির গড়া কিছু রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ইএসপিএনের বিশ্লেষণে মেসির এমনই কিছু রেকর্ড তুলে ধরা হয়েছে, যা যুগ যুগ ধরে অটুট থাকতে পারে।

১. ছয়টি বিশ্বকাপ খেলা

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পর্যন্ত মোট ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। অবশ্য তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুলিয়েমো ওচোয়ার সাথে এই রেকর্ডটি ভাগ করেছেন। তবু দীর্ঘ দুই দশক ধরে বিশ্বমঞ্চের শীর্ষ পর্যায়ে নিজেকে টিকিয়ে রাখা এবং ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করা চাট্টিখানি কথা নয়। এই রেকর্ড ভাঙতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে অবিশ্বাস্য ফিটনেস ও দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে।

আরও পড়ুন

স্পেশাল মুহূর্তগুলো খুব মিস করব

০৬ অক্টোবর ২০২৬

২. বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ ও মিনিট

বিশ্বকাপের মূল পর্বে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডটি এখন এককভাবে মেসির দখলে। টুর্নামেন্টে তিনি মোট ৩ হাজার ৫৫ মিনিট মাঠে কাটিয়েছেন। একটি দেশের হয়ে টানা ছয়টি বিশ্বকাপ চক্রে ফিট থেকে দলের হয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে অবদানের এই পরিসংখ্যানটি যেকোনো ফুটবলারের জন্যই এক পাহাড়সম চ্যালেঞ্জ।

৩. আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল

আর্জেন্টিনার হয়ে মেসির এই পরিসংখ্যানটি যেন অন্য কোনো গ্রহের। আলবিসেলেস্তাদের জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল সংখ্যা ছিল ৫৪। অর্থাৎ বাতিস্তুতার দ্বিগুণের চেয়েও বেশি গোল করে অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন মেসি। দীর্ঘ ২১ বছর ধরে জাতীয় দলের হয়ে এই গোল এবং ম্যাচ খেলার ধারাবাহিকতা ধরে রাখা আগামী দিনে প্রায় অসম্ভব।

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে জমকালো যত আয়োজন

০৬ অক্টোবর ২০২৬

৪. এক পঞ্জিকাবর্ষে ৯১ গোলের অবিশ্বাস্য রেকর্ড

ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১২ সালে ক্যালেন্ডার ইয়ার বা এক পঞ্জিকাবর্ষে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন মেসি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই মাইলফলক ছুঁতে হলে কোনো স্ট্রাইকারকে বছরের পর বছর ধরে নিখুঁত ফিনিশিং, চোটে না পড়া এবং অপ্রতিরোধ্য ছন্দে থাকতে হবে। ১৯৭২ সালে গার্ড মুলারের করা ৮৫ গোলের রেকর্ড ভেঙে এই ৯১ গোলের রেকর্ড ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক রূপকথা।

৫. বার্সেলোনার জার্সিতে ৬৭২ গোল ও ৩৫ শিরোপা

কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে ৭৯৮ ম্যাচে ৬৭২টি অফিসিয়াল গোল করেছেন মেসি। ক্লাবের সর্বকালের সেরা এই গোলদাতার পাশাপাশি তিনি ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লা লিগা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৫টি ট্রফি। এক ক্লাবের হয়ে দীর্ঘ দুই দশক ধরে এই গোলবন্যা বইয়ে দেওয়া এবং রেকর্ড সংখ্যক শিরোপা জেতা যেকোনো আধুনিক ক্লাবের ফুটবলারের জন্যই প্রায় অবাস্তব এক স্বপ্ন।

ফুটবল মাঠে নতুন নতুন তারকা আসবে্ অনেকে হয়তো মেসির কিছু ব্যক্তিগত রেকর্ড ভেঙেও দিতে পারেন্ কিন্তু ছয়টি বিশ্বকাপ, দীর্ঘ দুই যুগের অটুট ধারাবাহিকতা এবং ফুটবল শিল্পের সাথে রেকর্ডগুলোর যে মেলবন্ধন মেসি তৈরি করে গেছেন, তা ফুটবলপ্রেমীদের মনে চিরকাল অমর হয়ে থাকবে।

লিওনেল মেসিমেসির বিদায়ী ম্যাচমেসিআর্জেন্টিনামেসির শেষ বসন্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত