Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

পেলে-রোনালদোর ইনজুরি বড় স্বপ্ন দেখাচ্ছে নেইমারকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৭:১৭
পেলে-রোনালদোর ইনজুরি বড় স্বপ্ন দেখাচ্ছে নেইমারকে

কিছুদিন আগেই কার্লো আনচেলত্তি বলেছিলেন, ব্রাজিলের খেলা দেখতে তার ভয় লাগে। কে কখন ইনজুরিতে পড়ে বলা যায় না। যেভাবে ব্রাজিলের খেলোয়াড়রা বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েছেন, তাতে তার ভয় লাগাটা স্বাভাবিক।

বিশ্বকাপের আগমুহূর্তে চোটে পড়েন এস্তেভাও ও এদের মিলিতাও। চোট এতটাই গুরুতর যে, বিশ্বকাপই শেষ গেছে তাদের। ভয় ছিল নেইমারকে নিয়েও। শত প্রতিকূলতার মাঝে টিকে গেছেন তিনি। কিন্তু প্রশ্ন পুরোপুরি থামেনি।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার পর আবারও চোট বাঁধিয়েছেন এই ফরোয়ার্ড। গুরুতর না হলেও নামটি যখন নেইমার, তখন নির্ভার থাকার সুযোগ কই!

‘ফিটনেস, ফিটনেস’ করে আনচেলত্তি মুখে ফেনা তুলে ফেলেছেন। শতভাগ ফিটের নেইমারকে তবু বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা। চোটের দুশ্চিন্তা তো থেকেই যাচ্ছে। আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। তবে এই জায়গায় ব্রাজিলিয়ানরা ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন। বিশ্বকাপের আগে তারকা খেলোয়াড়ের ইনজুরি বা ফিটনেস সমস্যা বরং আশীর্বাদ হয়ে হয়ে এসেছে ব্রাজিলের জন্য!

অবাক হচ্ছেন? ইতিহাস কিন্তু সুসংবাদই দিচ্ছে ব্রাজিলকে।

২০০২ সাল, ব্রাজিলের শেষ বিশ্বকাপ এসেছিল যেবার; কোরিয়া-জাপানের ওই টুর্নামেন্টের আগে ঘটনা। ইনজুরিতে বিশ্বকাপ অনিশ্চিত রিভালদো ও রোনালদোর। রিভারদো তখন বার্সেলোনায়, আর রোনালদো খেলেন ইন্টার মিলানে। ক্লাব দুটি ধরেই নিয়েছিল বিশ্বকাপে যেতে পারলেন না ব্রাজিলের দুই সেরা খেলোয়াড়।

তাদের ধারণা ভুল প্রমাণ করে ব্রাজিল দলের মেডিক্যাল টিম। তাদের জাদুতে বিশ্বকাপ দলে জায়গা করে নেন দুই তারকা। এরপরে যা হলো, তা তো রীতিমতো ইতিহাস; ব্রাজিলের হাতে পঞ্চম বিশ্বকাপ। নায়ক কে- চোট শঙ্কায় বিশ্বকাপ মিস করতে যাওয়া রিভালদো ও রোনালদো।

১৯৫৮ সালের ঘটনাটাও প্রায় একইরকম। যে বিশ্বকাপে জন্ম নিয়েছিল ‘ফুটবলের রাজা’। ১৭ বছর বয়সে ফুটবলদুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন পেলে। অথচ চোটের কারণে তার বিশ্বকাপ খেলারই কথা না। বিশেষ চিকিৎসায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। বাকিটা ইতিহাস। পেলে জাদুতে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়।

নেইমারের মাঝে খোঁজা হয়েছিল ‘নতুন পেলে’। প্রতিভায় তিনি অনন্য। কিন্তু ইনজুরি তার ক্যারিয়ারের উজ্জ্বলতা কমিয়েছে। শত্রু হয়ে দাঁড়িয়ে হতাশায় পুড়িয়েছে। কে জানে, ২০২৬ বিশ্বকাপে ইনজুরিই তার ভাগ্যের চাবিকাঠি হয়ে ওঠে কিনা!

পেলে কিংবা রোনালদো-রিভালদো যেভাবে চোট কাটিয়ে ফিরে আনন্দের জোয়ারে ভাসিয়েছিলেন ব্রাজিলকে, নেইমারও গড়তে পারেন একই ইতিহাস। কারণ পূর্বসূরি কিংবদন্তিদের ইনজুরি বড় স্বপ্ন দেখাচ্ছে নেইমারকে!

খেলানেইমাররোনালদোপেলেব্রাজিল ফুটবলবিশ্বকাপফিফাবিশ্বকাপ ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা