Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২৩:৫১
রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে আলোচনায় আসা ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয় আয়োজনে বিদায় জানিয়েছে রাবেয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও মহিষটির ক্রেতা সামির সেটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় উপলক্ষে দুপুরে গোসল করিয়ে মহিষটিকে রাজকীয় পোশাক পরানো হয়। পরে লাল গালিচায় হাঁটিয়ে দুই পাশে রঙিন ধোঁয়া উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত জিয়াউদ্দিন মৃধার এগ্রো ফার্মে প্রায় ১০ মাস আগে রাজশাহীর সিটি হাট এলাকা থেকে মহিষটি আনা হয়। এরপর নিজের সন্তানের মতো যত্নে লালন-পালন করা হয় তাকে। ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে রেখেছিলেন সামির।

মহিষটির চেহারা ও মাথার চুলের স্টাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল থাকায় ফার্ম মালিকের ছোট ভাই মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যতিক্রমী নাম ও আকর্ষণীয় গঠনের কারণে মহিষটি দেখতে ফার্মে ভিড় করেন হাজারো মানুষ। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা করে নেয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই এলবিনো মহিষ।


আরও পড়ুন

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে

২২ মে ২০২৬


বিদায় বেলায় রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির ত্যাগের মহিমায় বিদায় দিতে হয়। আমরা আজীবন মহিষটি মনে রাখবো। আগে ঈদ এলেই পশুকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ দেখা যেত, এবার আবার সেই আবহ ফিরেছে। মানুষ শুধু পশু কিনতেই না, দেখতেও এসেছে দলবল নিয়ে। ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছিল সেই আবহ।’

মহিষটির ক্রেতা সামির বলেন, ভাইরাল হওয়ার পর থেকেই মহিষটিকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকাবাসী।


আরও পড়ুন

ঈদ বাজারে সোনালি লোমে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

১৪ মে ২০২৬



নারায়ণগঞ্জএলবিনো মহিষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!