Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:৩২
সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

ছবি: আগামীর সময়

গরুর দাম আগে শুনবেন? নাকি নাম আগে শুনবেন? দুটোই বেশ ইন্টারেস্টিং। দাম উঠেছে ২১ লাখ টাকা। ১১০০ কেজি অর্থাৎ এক টনের বেশি বিশালাকৃতির এই গরুর নাম ‘স্টার বয়’। খুব সম্ভবত চট্টগ্রামে কোরবানির পশুর বাজারে এটিই সবচেয়ে দামি ও বড় গরু। ১১০০ কেজি থেকে ৪০ শতাংশ চামড়া, নাড়িভুঁড়ি, হাড়গোড় বাদ দিয়ে পাওয়া যাবে ৬৬০ কেজি মাংস, হিসাব করলে দাঁড়ায় প্রায় ১৭ মণ। সে হিসেবে প্রতি কেজির দাম ৩ হাজার ১৮২ টাকা। কিন্তু কোরবানি বলে কথা। দাম এখানে বড় কোনো বিষয় না।

গরুর নাম কেন স্টার বয়? এমন প্রশ্নে সারাহ এগ্রোর মালিক আলিফ আহসান চৌধুরী বললেন, ‘সাড়ে তিন বছর আগে সিরাজগঞ্জ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কিনে আনার পর বোঝা যাচ্ছিল এর জাতই আলাদা। বড় হয়ে সে কিছু একটা হবে। তাই অর্থবহ একটি নাম দেওয়া যার বাংলা ‘তারকা বালক’।

দামেরও একটি ব্যাখ্যা দিলেন ২৫ বছর বয়সী আলিফ, ‘এই সাড়ে তিন বছরে স্টার বয় খাবার খেয়েছে সাড়ে ৯ লাখ টাকার। কেনা ও খাবার বাবদ খরচ হয়েছে ১৭ লাখ ৩০ হাজার টাকা। সাড়ে তিন বছর লালন-পালন ও অন্যান্য খরচ তো আছেই।’ প্রতিদিন স্টার বয় দেখভাল করত দুজন কর্মী। খাবার খেত প্রতিদিন ২২ কেজি দানাদার আর ২৫ কেজি ঘাস।

কুচকুচে কালো রঙের আমেরিকান ব্রাহামা ও পাকিস্তানের শাহিওয়ালের ক্রস প্রজাতির এই গরুর দাম ওঠেছে ২১ লাখ টাকা! কিন্তু বিক্রি করতে আলিফের মন সায় দেয়নি। নিজেরাই লালন-পালন করেছে বলে মায়া জন্মেছে। তাই নিজেরাই কোরবানি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

আলোচিত ১০ (২৫ মে ২০২৬)

২৫ মে ২০২৬

স্টার বয়ের মতো আলিফও বেশ ইন্টারেস্টিং। দেশের নামকরা ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং গ্রামার স্কুলে (সিজিএস) পড়ার সময় ১৩ বছর বয়সেই খামারের সঙ্গে যুক্ত হন তার ব্যবসায়ী বাবার হাত ধরে। ১৭ বছর বয়সে পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। গত ৮ বছর ধরে একা লেগে আছেন এই ব্যবসায়। এবার ৮ কোটি টাকা বিনিয়োগে ছোট-বড় ৫৫০টি গরু কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করেছেন। ১৭টি বাদে বাকি সব গরু আজ বিকালের মধ্যে বিক্রি হয়ে গেছে। এখন সব ডেলিভারির অপেক্ষায়। ৮টি ট্রাকে করে ঈদের আগের দিন পর্যন্ত চলে ডেলিভারি।

এ ব্যবসার ভবিষ্যত সম্পর্কে নিজের অভিজ্ঞতা এভাবে তুলে ধরলেন আলিফ, ‘শখে অনেকে এই ব্যবসা করেন। কিন্তু খুব বেশি যে লাভ হয় তা-না। কেউ যদি হাজার কোটি টাকা বিনিয়োগ করে তাহলেই এ ব্যবসা থেকে লাভ করা যাবে।’

আলিফের বাবা আহসান ইকবাল চৌধুরী জানালেন, ‘ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি আলিফের খুব দরদ। এই আগ্রহ দেখে আমরা পরিবার থেকে তাকে খামার ব্যবসায় উৎসাহ দিতে শুরু করি। এখন দিনরাত তার ধ্যান ধারণা এই এগ্রো ফার্মের গরু।’

চট্টগ্রামকোরবানির গরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন