Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

রোমার সামনে চোট জর্জরিত পিএসজি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৫:১২
শেয়ার করুন:
রোমার সামনে চোট জর্জরিত পিএসজি

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের পর প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ছুটছে পিএসজি। এখন পর্যন্ত অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ইনজুরিতে জর্জরিত পিএসজি। আজ চ্যাম্পিয়নস লিগের ২০তম অবস্থানে থাকা ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে মাঠে নামছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে জানালেন, ইনজুরিও থামাতে পারবে না তাদের।

এরই মধ্যে মৌসুম শেষ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য কাভারাৎস্কেলিয়া ও দেজেরি দুয়ের। ইনজুরির জন্য রোমার বিপক্ষে একাদশে থাকছেন না দেম্বেলে, মার্কিনিয়োস, মেন্দেসরাও।

তাই রোমার বিপক্ষে ম্যাচের আগে এনরিকে আভাস দিয়েছেন, ইনজুরির কারণে আগামী দলবদলের মৌসুমে নতুন ফুটবলার দলে ভেড়াতে পারেন তারা, ‘কোনো চোটের মানে এই নয় যে, আমাদের অবশ্যই নতুন খেলোয়াড় কিনতে হবে। মৌসুমের শুরু থেকেই আমি বরাবর বলে আসছি, যেকোনো চোট আমরা সামলে নিতে পারব। অবশ্যই আমরা প্রতিটি ট্রান্সফার উইন্ডোর দিকেই কড়া নজর রাখি। কিন্তু তা কখনোই কোনো চোটের কারণে নয়। চোট থাকুক বা না থাকুক, আমরা একই দল।’

রোমার বিপক্ষে মাঠে নামার আগে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন এনরিকে। রোমাও শেষ ৯ ম্যাচে করেছে ১৯ গোল। ম্যাচটি তাই জমজমাট হওয়ার কথা।

চ্যাম্পিয়নস লিগে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই ক্লাব। অচেনা প্রতিপক্ষের বিপক্ষে কেমন করে পিএসজি ও রোমা, সেদিকেই তাকিয়ে ইউরোপ।

এ ছাড়া আজ রাতে মাঠে নামছে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯তম অবস্থানে থাকা ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে আছে ১৭তম স্থানে। তারা আজ লড়বে দশম অবস্থানে থাকা পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মাঠে।

মাঠে নামার আগেই একটা দুঃসংবাদ পেলেন ইউনাইটেডের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো। ডেইলি মেইল জানিয়েছে, আসন্ন দলবদলের বাজারে ৫০ মিলিয়ন ইউরোর চেয়েও কম টাকা দেওয়া হবে পচেত্তিনোকে।

৫৩ বছরে এই প্রথম প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় ইউনাইটেড। ধুঁকতে থাকা ইউনাইটেড সব পজিশনেই ফুটবলার কেনার জন্য মরিয়া। তবে এত অল্প টাকায় কীভাবে এত পজিশনে ফুটবলার কিনতে পারবেন পচেত্তিনো, সেটা এখন বড় প্রশ্ন।

লিসবনের বিপক্ষে ইউনাইটেডের ভরসা শুধুই তাদের ইতিহাস। এই টুর্নামেন্টে তিনবারের দেখায় ইউনাইটেড জিতেছে দুবার, ড্র হয়েছে বাকি এক ম্যাচ। শেষবার ২০০৭-০৮ মৌসুমে দেখা হয়েছিল দুই দলের। সেবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ ব্যবধানে জিতেছিল রেড ডেভিলরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান