Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বড় তিন তারকাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৬:১৪
বড় তিন তারকাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

সংগৃহীত ছবি

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই বিতর্ক ঘিরে ধরল ইংল্যান্ডকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোল পালমার, ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ের ও ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডকে ছাড়া বিশ্বকাপে যাচ্ছে ইংলিশরা। আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই তাই সমালোচনার মুখে পড়েছেন কোচ টমাস টুখেল।

ওয়েম্বলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকালে ইংল্যান্ডের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন টুখেল। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ড দলের নতুন অফিসিয়াল অ্যাপের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে বিশ্বকাপের দল ঘোষণার পরিকল্পনা করেছে। স্কাই স্পোর্টসের উপস্থাপক কাইল ওয়াকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ড্যানিয়েল স্টারিজ ও থিও ওয়ালকট। তাদের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

দল ঘোষণার আগেই ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকজন তারকাকে বাদ দিয়েছেন দলের কোচ। দল থেকে বাদ পড়ার খবর পেয়ে ক্ষুব্ধ ম্যাগুয়ের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা পোস্টে ম্যাগুয়ের লেখেন, ‘এই মৌসুমে নিজের পারফরম্যান্স দেখার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দেশের হয়ে এই বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারব। এমন সিদ্ধান্তে আমি হতবাক ও মর্মাহত। দলের সবার জন্য শুভকামনা।’

ম্যাগুয়েরের মতো হতাশা প্রকাশ করেছেন ফোডেন, পালমাররাও। দা টাইমস বলছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন এই দুই তারকা। ইংল্যান্ডের হয়ে ৪৯ ম্যাচ খেলা ফোডেন চলতি মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ২২টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ৩২ লিগ ম্যাচে তার গোল সাতটি, অ্যাসিস্ট পাঁচটি। ফোডেনের মতো পালমারও চলতি মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভুগেছেন, ছিল চোটও। এবার লিগে ২৫ ম্যাচে তার গোল ৯টি।

বাদ পড়তে যাচ্ছেন নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইটও। ম্যানচেস্টার ইউনাইটেডে লুক শও থাকছেন না টুখেলের দলে।

হ্যারি কেইন, জুড বেলিংহাম বুকায়ো সাকা, ডেকলান রাইসদের রেখেই স্কোয়াড ঘোষণা করবেন টুখেল। শেষ পর্যন্ত এই স্কোয়াডে কারা থাকছেন, তা জানা যাবে আজ বিকালেই।

ইংল্যান্ডের সম্ভাব্য স্কোয়াড

গোলকিপার: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), জেমস ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), মার্ক গেহি (ম্যানচেস্টার সিটি), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), টিনো লিভরামেন্তো (নিউক্যাসল), নিকো ও’রেইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেড স্পেন্স (টটেনহ্যাম), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), এবারেচি এজে (আর্সেনাল), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেকলান রাইস (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)

ফরোয়ার্ড: অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড ( বার্সেলোনা), বুকায়ো সাকা (আর্সেনাল), ইভান টনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)

ফিফা বিশ্বকাপ ২০২৬ইংল্যান্ডফিল ফোডেনহ্যারি ম্যাগুয়ের
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী