Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অনাস্থা ভোটে পদ হারাচ্ছেন ইনফান্তিনো!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৯:৪৭
অনাস্থা ভোটে পদ হারাচ্ছেন ইনফান্তিনো!

সংগৃহীত ছবি

তাকে সভাপতির পদ থেকে সরানোর জন্য বেশ চেস্টা করা হয়েছিল। নানা নাটকের পর জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য ফিফার প্রধানের পদ টিকে গেছে। এবার নতুন বিপদে পড়তে যাচ্ছেন তিনি। রয়টার্স জানিয়েছে, ইনফান্তিনোকে সরাতে অনাস্থা ভোটের প্রস্তাব আনতে পারেন বড় মহাদেশীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো।

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির উদ‍্যোগ নেওয়ায় প্রবল ক্ষোভের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। তাকে সরাতে উয়েফা, এএফসি এবং কনকাকাফ একজোট হয়েছিল। পরবর্তীতে নিজের অবস্থান থেকে সরে গিয়ে ক্ষমা চেয়েছিলেন ইনফান্তিনো। এরপর অন্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থনে সভাপতির পদে টিকে যান তিনি।

ফিফার ১২২ বছরের ইতিহাসে কোনো কংগ্রেসে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের বিপক্ষে অনাস্থা ভোটের নজির পায়নি রয়টার্স। তবে এবার উয়েফাসহ কয়েকটি সংস্থা ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বলেই ধারণা করছে রয়টার্স।

এক সূত্র রয়টার্সকে বলেছেন, অনাস্থা ভোটের ভাবনা জোরেশোরেই আছে তাদের, ‘আর কোনো উপায় নেই। হয় তিনি শান্তিপূর্ণভাবে যাবেন এবং মার্চের নির্বাচনে অংশ নেবেন না, নয়তো কঠিন পরিস্থিতিতে পড়বেন।‘

ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা কাউন্সিল যেকোনো সময়ে জরুরি কংগ্রেস আহ্বান করতে পারে। তবে এর জন‍্য সংস্থার ২১১ সদস‍্য দেশের অন্তত এক পঞ্চমাংশকে লিখিতভাবে আলোচ‍্য বিষয় জানিয়ে অনুরোধ করতে হবে।

এর তিন মাসের মধ‍্যে বিশেষ কংগ্রেস ডাকতে হবে। এতে উপস্থিত থাকা প্রতিটি অ‍্যাসোসিয়েশন দিতে পারবে একটি ভোট। যদিও ফিফার আইনে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই।

 

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise