Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রদ্রিগেসকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:০০
রদ্রিগেসকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে কলম্বিয়া

সংগৃহীত ছবি

দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার তিনি। অসুস্থতা ও বাজে ফর্মের কারণে এবারের বিশ্বকাপে হামেস রদ্রিগেসের মাঠে নামার সম্ভাবনা ছিল ক্ষীণ। শেষ পর্যন্ত ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।

রদ্রিগেস এই মৌসুমে মিনোসোটা ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারে প্রথম ১৫ ম্যাচের মধ্যে শুরুর একাদশে খেলেছেন মাত্র ২টিতে। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৯৪ মিনিট। তার অভিজ্ঞতাকেই শেষ পর্যন্ত গুরুত্ব দিয়েছেন কোচ নেস্তর লরেনৎজো।

ফর্মের সঙ্গে ছিল ফিটনেস ইস্যুও। গত মার্চে ফ্রান্সের কাছে কলম্বিয়ার ৩-১ গোলে হারের ম্যাচে অসুস্থতার লক্ষণ দেখা দিলে রদ্রিগেজকে হাসপাতালে নেওয়া হয়। মারাত্মক পানিশূন্যতায় ভোগায় তাকে তিন দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

কিছু গণমাধ্যমে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেস হয়তো র‍্যাবডোমায়োলাইসিস নামক জটিল রোগে ভুগছেন। তবে তার ক্লাব জোর দিয়ে সেই দাবি নাকচ করে।

রদ্রিগেজের সঙ্গে কলম্বিয়ার দলে আছেন বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো লুইস দিয়াজ। জার্মান ক্লাবটির হয়ে ঘরোয়া ডাবল জেতার পথে ৫১ ম্যাচে ২৬ গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে ক্রিস্টাল প্যালেসের দানিয়েল মুনিওস ও জেফারসন লারমা।

আগামী ১৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ পর্তুগাল।

কলম্বিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ অসপিনা

ডিফেন্ডার: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলের দিত্তা, দানিয়েল মুনিওস, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানিও, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, হামিন্তন কাম্পাজ।

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেস, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেস, জন কর্দোবা।

কলম্বিয়াফিফা বিশ্বকাপ ২০২৬হামেস রদ্রিগেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি