লিভারপুলকে রুখে দিল এভারটন

সংগৃহীত ছবি
এভারটনের মাঠে সুযোগ ছিল বাকিদের টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেটা করতে পারল না লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাল লিভারপুল, থাকল চতুর্থ স্থানেই।
১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে আজ মাঠে নেমেছিল লিভারপুল। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও ব্রাইটনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল আন্দোনি ইরাওলার দলের।
হিল ডিকেনসন স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটে লিড নেয় লিভারপুল। উইর্টজের অ্যাসিস্টে গোল করেন ডমিনিক সোবোসলাই। সেই লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি সফরকারীরা। ২৫ মিনিটে আত্মঘাতী গোল করেন লিভারপুলের জেরেমি ফ্রিমপং।
ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই বাড়ি ফিরেছে লিভারপুল।
এই ড্রয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল লিভারপুল। উপরের দুই ক্লাবের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে এভারটন। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।



