Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইউনাইটেডের যুব দলে রুনির ছেলের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩১
শেয়ার করুন:
ইউনাইটেডের যুব দলে রুনির ছেলের গোল উৎসব

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একসময় গোলের পর গোল করেছেন ওয়েইন রুনি। এবার বাবার পথ ধরে আলোচনায় তার ছেলে কাই ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে বার্নলির বিপক্ষে এক ম্যাচেই চার গোল করেছে ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছে কাই। তার প্রতিটি গোলই ছিল ভিন্ন ধরনের। সতীর্থের হেড পোস্টে লেগে ফিরে এলে বাঁ পায়ে বল জালে পাঠায় সে। এরপর পেনাল্টি আদায় করে নিজেই স্পটকিক থেকে গোল করে। তৃতীয় গোলটি আসে কর্নার থেকে হেডে। শেষ গোলটি করে বার্নলির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ডান পায়ের জোরালো শটে।

চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে তিন ম্যাচে পাঁচ গোল ও একটি অ্যাসিস্ট করেছে কাই। যুব পর্যায়ের অন্য প্রতিযোগিতাতেও অভিষেক হয়েছে তার।

শুরুতে বুকায়ো সাকার মতো উইংয়ে খেললেও এখন ধীরে ধীরে মাঝমাঠের সামনে মূল স্ট্রাইকার হিসেবে নিজেকে গড়ে তুলছে কাই। দুই পা ও মাথা—তিনভাবেই গোল করার সামর্থ্য রয়েছে তার। তবে শারীরিক গঠনের দিক থেকে এখনো প্রচলিত স্ট্রাইকারদের মতো হয়ে ওঠেনি সে।

ছেলের ফুটবল ক্যারিয়ারে কোনো বাড়তি সুবিধা চান না ওয়েইন রুনি। তার চাওয়া, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই কাইয়ের ভবিষ্যৎ নির্ধারিত হোক। বাবার উপস্থিতি মাঠে মনোযোগে ব্যাঘাত ঘটায় বলে কাই নিজেও তাকে সাইডলাইনে থাকতে নিষেধ করেছে বলে রুনি পরিবারের একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে।

বার্নলির বিপক্ষে কাইয়ের চার গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে দেখার দাবি তুলেছেন কিছু সমর্থক। তবে তরুণ এই ফরোয়ার্ডকে তাড়াহুড়ো করে মূল দলে নেওয়ার পরিকল্পনা নেই ক্লাবটির। সঠিক সময়েই সুযোগ পাবে কাই—এমনটাই প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়েইন রুনিকাই ওয়েইন রুনিরুনির ছেলেম্যানচেস্টার ইউনাইটেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে