Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফেডারেশন কাপ

জয়ে শুরু বসুন্ধরা মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
জয়ে শুরু বসুন্ধরা মোহামেডানের

ছবি: বাফুফে

পাঁচবারের ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস আরেকটা অভিযান শুরু করেছে বড় জয় দিয়ে। মঙ্গলবার মুন্সিগঞ্জে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে। বাংলাদেশ ফুটবল লিগের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের। তবে ফেডারেশন কাপে শিরোপা ধরে রাখার মিশনটা নিজের মতোই করেছে তারা। জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানও। গোপালগঞ্জে ১১বারের ফেডকাপজয়ীরা ৩-১ ব্যবধানে হারিয়েছে আরামবাগকে। মানিকগঞ্জে পুলিশ ও সিটি ক্লাবের ম্যাচটি শেষ হয়েছে ১-১ ড্রয়ে।

মঙ্গলবার তিনটি ম্যাচই ছিল বি গ্রুপের। নিজ নিজ ম্যাচ জিতে সেরা চারের রেসে এগিয়ে গেছে বসুন্ধরা ও মোহামেডান। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা। পুরো ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওয়ান্ডারার্সের পোস্টে গোলৎসবও করেছে তারা। পুরো ম্যাচে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নিয়েছিল বসুন্ধরা যার সাতটি ছিল পোস্ট বরাবর। এরমধ্যে পাঁচটিতে গোলে পরিণত করে তারা। বসুন্ধরার হয়ে বদলি সাব্বির হোসেন শেষ দিকে জোড়া গোল করার আগেই অবশ্য একটি করে গোল করেছেন রবসন রবিনহো, আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ।

ছবি: বাফুফে

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল মোহামেডান। ১৬ মিনিটে ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িস গোল করে আরামবাগকে লিড এনে দেন। সেই লিড নিয়ে তারা বিরতিতে গিয়েছিল। তবে ধারে-ভারে এগিয়ে থাকা মোহামেডান দ্বিতীয়ার্ধে অন্য রূপে মাঠে এসে জয় কেড়ে নেয়।

৫৭ মিনিটে সৌরভ দেওয়ান গোল করে মোহামেডানকে সমতায় ফেরান। ৭৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানা লিড এনে দেন। এরপর মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন। আর্জেন্টিনা বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলার অধীনে লিগে শুভ সূচণার পর ফেডারেশন কাপও জয় দিয়ে শুরু করেছে মোহামেডান।

ফেডারেশন কাপবসুন্ধরা কিংসমোহামেডান স্পোর্টিং ক্লাববাংলাদেশ পুলিশ এফসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়