Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এইদিনে

বিমান দুর্ঘটনায় ১৯ ফুটবলারের মৃত্যুর পরও থেমে থাকেনি শাপেকোয়েনস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২৮
শেয়ার করুন:
বিমান দুর্ঘটনায় ১৯ ফুটবলারের মৃত্যুর পরও থেমে থাকেনি শাপেকোয়েনস

শাপেকোয়েনসের নতুন দলের প্রথম ম্যাচের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

রাত তখন ২টা। ইভান তোজ্জো মোবাইল ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে শোনেন তার ফুটবল ক্লাব শাপেকোয়েনসের সাধারণ সম্পাদকের আর্তনাদ। তিনি জানান, ব্রাজিলীয় ক্লাবটির খেলোয়াড়দের বহনকারী বিমান একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।

সেই দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন। সেই তালিকায় ছিলেন ক্লাবটির ২২ খেলোয়াড়ের ১৯ জনই। পরে জানা যায়, বিমানটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। তদন্তকারীরা দেখেন, ২০১৬ সালের ২৮ নভেম্বরের ওই ফ্লাইটের জন্য পর্যাপ্ত জ্বালানি না নেওয়ায় বিমান সংস্থা এবং পাইলট এই দুর্ঘটনার জন্য দায়ী।

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একমাত্র জীবিত পরিচালক হিসেবে ইভান তোজ্জো যখন ক্লাবের বোর্ডরুমে একা বসে ছিলেন, তখন ভেঙে পড়েছিলেন কান্নায়। সেই বিমানে থাকার কথা ছিল তোজ্জোরও। শেষ মুহূর্তে দলের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত বদলানোয় বেঁচে যান তোজ্জো। বোর্ডরুমে বসে সেই মুহূর্তেই তিনি সংকল্প করেন, শাপেকোয়েনসেকে আবারও গড়ে তুলবেন নতুন করে।

বেঁচে যাওয়া চারজন নেতো, অ্যালান রুশেল, ফলমান এবং হেনজেল (বাম থেকে)


দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে মেডেলিনে যাচ্ছিল শাপেকোয়েনসে। ব্রাজিলীয় এই দলটির জন্য এটিই ছিল প্রথম কোনো মহাদেশীয় ফাইনাল। কিন্তু বিমান দুর্ঘটনায় ম্যাচটা খেলা হয়নি আর।

দক্ষিণ ব্রাজিলের ছোট শহর শাপেকো থেকে মধ্যরাতে স্টেডিয়ামের টিভি পর্দায় এই ভয়াবহ বিপর্যয়ের দৃশ্য দেখছিলেন তোজ্জো। তিনি একজন স্থানীয় উদ্যোক্তা আর দুর্ঘটনার সময় ছিলেন ক্লাবের সহ-সভাপতিও।

আজ দুর্ঘটনার ১০ বছর পূর্তিতে ‘বিবিসি’কে তিনি বললেন,‘আমার মনে হয়েছে, দুর্ঘটনার পর শাপেকোয়েনসেকে এগিয়ে নিয়ে যাওয়ার সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিচালকদের মধ্যে কেবল আমিই বেঁচে ছিলাম, তাই আমি [অন্তর্বর্তীকালীন] সভাপতির দায়িত্ব নিলাম।’

এরপর শুরু হয় এক নির্ঘুম সপ্তাহ। মৃতদেহ শনাক্ত ও উদ্ধার এবং বেঁচে যাওয়াদের পাশে থাকার জন্য তোজ্জো চিকিৎসক, স্বজন ও ধর্মযাজকদের কলম্বিয়ায় পাঠানোর ফ্লাইটের ব্যবস্থা করেন। একটি স্মরণসভার আয়োজন করা হয় এবং মুষলধারে বৃষ্টির মধ্যে কফিনগুলো শাপেকের স্টেডিয়াম এরিনা কোন্দায় আনা হয়। অনুষ্ঠান চলার সময়ই খবর আসে যে আতলেতিকো নাসিওনাল কোপা সুদামেরিকানা ট্রফি এবং বিজয়ীর পুরস্কারের অর্থ শাপেকোয়েনসেকে দেওয়ার অনুরোধ জানিয়েছে।


তোজ্জো দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে শাপেকোয়েনসে আবারও প্রতিযোগিতায় ফিরবে, কিন্তু বেঁচে যাওয়া খেলোয়াড়দের কেউই খেলার মতো অবস্থায় ছিলেন না। আর দলে ছিলেন কেবল চোটের কারণে মেডেলিনে না যাওয়া দুজন খেলোয়াড় ও একাডেমির কয়েকজন তরুণ। এরপর কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ভাগের মানসিনিকে। কয়েক সপ্তাহের মধ্যেই ২২ জন নতুন খেলোয়াড় দলে ভেড়ানো হয়, যাদের বেশিরভাগই ছিলেন ধারে নেওয়া।

দুর্ঘটনার আট সপ্তাহ পর শাপেকোয়েনসের প্রথম ম্যাচটি ছিল তাদের সর্বশেষ প্রতিপক্ষ পালমেইরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। এরিনা কোন্দায় ম্যাচ শুরুর আগে হুইলচেয়ারে বসা বেঁচে যাওয়া ফোলমানের সঙ্গে যোগ দেন নেতো এবং অপর খেলোয়াড় অ্যালান রুশেল। তারা একসঙ্গে নেন কোপা সুদামেরিকানা ট্রফিটা।

পালমেইরাসের বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল ২০১৭ সালে শাপেকোয়েনসের খেলা ৮০টি ম্যাচের প্রথমটি, যার মধ্যে মাত্র পাঁচটি ছিল প্রীতি ম্যাচ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ক্লাবটিকে তিন মৌসুম অবনমন থেকে সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোজ্জো তা প্রত্যাখ্যান করে বলেন,‘ খেলোয়াড়েরা যদি জানেই যে তাদের অবস্থান নিশ্চিত, তবে সেরাটা দেওয়ার জন্য আপনি কীভাবে তাদের উজ্জীবিত করবেন?’

শেষ পর্যন্ত দেখা যায়, শাপেকোয়েনসে নিজেদের যোগ্যতাতেই ঠিক তিন মৌসুম শীর্ষ লিগে টিকে ছিল। ২০১৭ সালে সুদামেরিকানা চ্যাম্পিয়ন হিসেবে সাউথ আমেরিকান সুপার কাপে তাদের আবারও মুখোমুখি হতে হয় কোপা লিবার্তাদোরেসজয়ী আতলেতিকো নাসিওনালের।


দুর্ঘটনার মাত্র কয়েক মাস পর এর অর্থ ছিল মেডেলিনে আরেকটি ফ্লাইট। এবার বিমানে ছিলেন ///তোৎসোও, ‘আমরা ঠিক সেই জায়গাটি দেখতে গিয়েছিলাম, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিশ্বাসই হচ্ছিল না যে বিমানবন্দর থেকে এটি এতটা কাছাকাছি ছিল।’ দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হারলেও ওই বছরই শাপেকোয়েনসে তাদের অঙ্গরাজ্য চ্যাম্পিয়নশিপ জেতে এবং জাতীয় লিগে অষ্টম হয়েছিল।

২০১৯ সালে সিরি ‘আ’ থেকে অবনমিত হওয়ার পর সিরি বি শিরোপা জিতে আবারও শীর্ষ লিগে ফেরে শাপেকোয়েনসে। কিন্তু সেবার মাত্র এক মৌসুমই টিকতে পেরেছিল তারা এবং পরের চার মৌসুম কাটায় দ্বিতীয় স্তরে। এ বছর তারা সিরি ‘আ’-তে খেললেও আবারও অবনমিত হতে যাচ্ছে।

গুরুতর আহত হয়ে মেরুদণ্ডে অস্ত্রোপচার করানো লেফট-ব্যাক রুশেলই একমাত্র খেলোয়াড়, যিনি পেশাদার ফুটবল ক্যারিয়ার চালিয়ে নিতে পেরেছিলেন। দুর্ঘটনার ৯ মাস পর তিনি মাঠে ফেরেন এবং ২০২১ সাল পর্যন্ত শাপেকোয়েনসের সঙ্গে ছিলেন। তিনি এই মাসেই অবসর নিয়েছেন।

গত ২৪ নভেম্বর এরিনা কোন্দায় পালমেইরাসের বিপক্ষে শাপেকোয়েনসের ম্যাচে বিরতির সময় নেতো তাকে একটি স্মারক ফলক উপহার দেন, যখন দুজন মিলে ফোলমানের নাম লেখা একটি জার্সি উঁচিয়ে ধরেন। অবসরের ঘোষণা দেওয়া এক ভিডিওতে রুশেল বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি বন্ধু, সঙ্গী এবং এমন মানুষদের হারিয়েছি, যাদের সঙ্গে স্বপ্ন ও পরিকল্পনা ভাগ করে নিয়েছিলাম। আর ঈশ্বর আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। আমি জানতাম না আবার ফুটবল খেলতে পারব কি না, কিন্তু বিশ্বাস করতাম যে আমি যেহেতু বেঁচে আছি, আমার জীবনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে।’


ব্রাজিলফুটবলবিমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য