বিশ্বকাপের আগে
জার্মানির ‘পাচঁ তারকা’ হওয়ার কঠিন স্বপ্ন

সংগৃহীত ছবি
বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের ফুটবল ভক্তদের এত কস্ট বোধয় অন্য কেউ দেয়নি। এক যুগ আগে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকে কাঁদিয়েই চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতেছিল জার্মানি। ব্রাজিলের রেকর্ড ৫ম শিরোপা ছুঁয়ে ফেলার লড়াইয়ে ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপে পা রাখবে জার্মানরা। দলের সবচেয়ে বড় তারকা জামাল মুসিয়ালা জাদুতেই কি ভাগ্য ফিরবে হুলিয়ান নাগসম্যানের দলের?
গোলের জায়গায় ভজঘট
২০১৪ সালের সেমিতে ব্রাজিলকে ‘সেভেন আপ’এর লজ্জায় ডুবিয়েছিল জার্মানি। সেই ক্ষত এত বয়ে বেড়াচ্ছে সেলেসাও সমর্থকরা। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল তারা।
ব্রাজিল-আর্জেন্টিনার ‘অভিশাপেই’ কিনা, বিশ্বকাপের পরের দুই আসরে যাচ্ছেতাই পারফর্ম করেছে জার্মান দল ! অমন পারফরমেন্সের পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বই উতরারে পারেনি ইউরোপীয় ফুটবলের এই প্রতাপশালী দলটি।
ব্রাজিলকে গোলবন্যায় ডোবানো জার্মানির পরের দুই বিশ্বকাপে হাপিত্যেশ করেছেন গোলের জন্য। ২০১৮ বিশ্বকাপে ৪ টি ও ২০২২ বিশ্বকাপে মাত্র একটি গোলের দেখা পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারকাখচিত দলের এমন পারফরম্যান্স যেন মানতেই পারেননি জার্মান সমর্থকরা।
মুসিয়ালা-উইরটজেই ভরসা
অনেক কোচের মুখেই শোনা যায়- জামাল মুসিয়ালাকে কৌশল শেখানোর কিছু নেই, জন্ম থেকেই তিনি এতে পটু! আধুনিক ফুটবলের অন্যতম সেরা মেধাবী ফুটবলার মুসিয়ালাই এবারের বিশ্বকাপে জার্মানির সবচেয়ে বড় ভরসার নাম।
বায়ার্ন মিউনিখে তাকে ভালোবেসে অনেকেই ডাকে ‘ম্যাজিক ম্যান’। তাকে পায়ে বল যেন আটকে থাকা জুতার সঙ্গে। অবিশ্বাস্য ড্রিবলিং, গতিপথ পরিবর্তন, চোখের পলকে শট নিয়ে গোলকিপারকে বোকা বানানো- ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এক অবিশ্বাস্য ‘প্যাকেজ’।
অনেকে তো একধাপ বাড়িয়ে বলেন, মুসিয়ালাকে মেসি,জিদান ও কাকার সংমিশ্রণ হিসেবে দেখেন। এত এত প্রশংসার ভার নিয়েও পারফরম্যান্সে এতটুকু প্রভাব ফেলতে দেননি তিনি। ক্লাব কিংবা জাতীয় দল, গত কয়েক বছরে তিনিই জার্মানির প্রাণভোমরা।
এবারের বাছাইপর্বে অবশ্য খুব বেশি গোল আসেনি মুসিয়ালার পা থেকে। ৬ ম্যাচে ১৪৮ মিনিট খেলেছেন তিনি, করেছেন মাত্র এক গোল।
বায়ার্নের হয়ে এখন পর্যন্ত এই মৌসুমে মুসিয়ালা খেলেছেন ২১ ম্যাচ। ৯৫২ মিনিট মাঠে থেকে গোল করেছেন ৫টি, অ্যাাসিস্ট ৬টি।
নিজের সেরাটা বিশ্বকাপের জন্য জমিয়ে রেখেছেন মুসিয়ালা, এমনটা ভাবতেই পারেন ভক্তরা।
মুসিয়ালা যে জাদুর মুহূর্ত তৈরি করে, ফ্লোরিয়ান উইরটজ সেই জাদুর মূল ভান্ডার। উইংয়ে লিভারপুলের তরুণ নিখুঁত পাসের কারিগর। শুধু কী অ্যাাসিস্ট, নিজেও বহুবার গোল করে দলের জয় নিশ্চিত করেছেন এই ২৩ বছর বয়সী তারকা।
২০২২ সালে ভয়ংকর এক ইনজুরিতে পড়েছিলেন উইরটজ। অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন ১৯ বছর বয়সেই। তবে সেখান থেকে ফিরেছেন যদিও মৌসুমটা তেমন ভাল কাটেনি লিভারপুলে।
সব মিলিয়ে এই মৌসুমে লিভারপুলের হয়ে ৪৭ ম্যাচে মাঠে নেমেছেন উইরটজ, গোল পেয়েছেন ৭টি, অ্যাসিস্ট ৯টি। জার্মানির হয়ে এবারের বাছাইপর্বে ৬ ম্যাচে তার গোল ১টি, অ্যাাসিস্ট ২টি।
জার্মানির জার্সি গায়ে উইরটজকে আগের চেহারায় দেখা যাবে বলে, অনেকের বিশ্বাস। দলের মাঝমাঠে মূল ভরসা হয়ে উঠবেন তিনি। মুসিয়ালার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়াতেই বাছাইপর্বে সাফল্য পেয়েছে দল।
ইনজুরিতে জিনাব্রির ছিটকে যাওয়াটা নাগলসম্যানের দলের জন্য বড় এক ধাক্কা। চোটের কারণে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় আছেন আরেক তারকা ফুটবলার কাই হাভার্টসও। কোচের পরিকল্পনায় আছেন লেরয় সানে, জেমি লেউইংরাও।
যাই হোক, থমকে যাওয়া জার্মানি মুসিয়ালা-উইরটজ জুটিতে এই বিশ্বকাপে আবার জেগে উঠবে, এই আশাতেই আছেন জার্মান সমর্থকরা।
ইস্পাত কঠিন রক্ষণভাগ
রক্ষণভাগে আগের মতো বড় নাম নেই। বড় নাম না থাকলেও জার্মান ডিফেন্স এখনো প্রতিপক্ষের আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় অনায়াসেই। নাগলসম্যানের দলের রক্ষণের নেতা অধিনায়ক জসুয়া কিমিচ।
ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে দলে ফিরবেন দলের আরেক তারকা ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার।
এই কিমিচ-রুডিগার জুটিতেই বিশ্বকাপ বাছাইপর্বে দারুন রক্ষণ সামলেছে জার্মানি। ৬ ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র ৩টি, ম্যাচ প্রতি যা ০.৫ এর মতো।
দুই প্রান্তে দুই তারকা ডিফেন্ডার, মাঝে নিকো স্কটারব্যাক ও জোনাথন তাহ। শক্তিশালী বেঞ্চে আছেন রবিন কোচ, থিলো কেহরার, বেনজামিন হেনরিকস। তারা বাছাইপর্বের ফর্ম ধরে রাখতে পারলে প্রতিপক্ষ ফরোয়ার্ডের জন্য কঠিন হয়ে যাবে গোল করা।
দূর্বলতা মাঝমাঠে
জার্মানির সবচেয়ে দুর্বল জায়গা ধরা হচ্ছে মাঝমাঠকে। মিডফিল্ডে জার্মানির কাণ্ডারি কারা হবেন, সে নিয়ে বেশ দ্বিধায় আছেন কোচ।
এমেরে ক্যান পড়েছেন ইনজুরিতে। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। অভিজ্ঞ লিও গোরেৎজকাই তাই জার্মান মিডফিল্ডকে নেতৃত্ব দিতে পারেন।
আলেক্সান্ডার পাভ্লোভিচ, ফেলিক্স নেমেচা, অ্যান্টন স্টাচরা সঙ্গ দিতে পারেন গোরেটজকাকে।
ঠিকঠাক বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণভাগের কাছে পৌঁছে দেয়া নিয়েই মূল ভাবনা গোরেটজকাদের।
ম্যানুয়াল ন্যয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর কিপিং পজিশনে চলছে মিউজিক্যাল চেয়ারের খেলা। মার্ক আন্দ্রে টের স্টেগান না অলিভার বাউম্যান, শেষ পর্যন্ত কে গোলপোস্ট সামলাবেন, সে নিয়েই ভাবতে হচ্ছে নাগলসম্যানকে।
২০২২ বিশ্বকাপের পর নতুন করে সেজেছে জার্মান দলটি। টমাস মুলার, টনি ক্রুজদের বিদায়ে দলে এসেছে একঝাঁক নতুন মুখ। কোচ নাগলসম্যানের অধীনে তরুণ জার্মান দলটি বাছাইপর্বে চমৎকার খেলেছে।
তরুণ কোচ জুলিয়ান নাগলসম্যানও তার আক্রমণাত্মক ট্যাকটিকসের জন্য খ্যাতিমান হয়ে উঠেছে। চার বিশ্বকাপ জেতা জার্মানির তার অধীনে পাঁচ তারকা দল হয়ে উঠার চ্যালেঞ্জ।





