অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভাল
সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের স্বপ্নযাত্রা চলছেই
ক্রীড়া ডেস্ক

ছবি: বাফুফে
আজারবাইজানের বাকুতে চলমান অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার-ই প্লেট পর্বে বাংলাদেশের স্বপ্নযাত্রা চলছেই। সিশেলসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গিয়েছিল তারা। সেখানে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশের যুবারা।
সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। বাংলাদেশের হয়ে গোলটি করেন রাতুল।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কিপারের দারুণ নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।



