বঙ্গ'র আয়োজনে প্রিমিয়ার লিগ দেখলেন অতিথিরা

সংগৃহীত ছবি
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ'র আমন্ত্রণে ঢাকার একটি অভিজাত হোটেলে ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের খেলা দেখলেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আবারও নিয়ে এসেছে রোমাঞ্চকর ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন সিজন। ২০২৬/২৭ মৌসুমের পুরো ৩৮০টি ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিম দেখার সুযোগ থাকছে বঙ্গ প্ল্যাটফর্মে, আর সার্বিক সহযোগিতায় সাথে রয়েছে মাইকো । বঙ্গ'র মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও সমর্থকরা ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রতিটি ম্যাচ—শিরোপার লড়াই, ঐতিহাসিক সব দ্বৈরথ থেকে শুরু করে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ের শেষ মুহূর্তের নাটকীয়তার—সবকিছুই সরাসরি এবং এইচডি কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক প্রিমিয়াম স্পোর্টসকে ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের নাগালের মধ্যে নিয়ে আসা এবং খেলাকে ঘিরে একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করাই বঙ্গ ও মাইকোর মূল লক্ষ্য।
নতুন সিজন সূচনার উদযাপন উপলক্ষে ২২শে আগস্ট, শনিবার বঙ্গ এক জাঁকজমকপূর্ণ প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির আয়োজন করা হয়; যেখানে এই ইভেন্টের অফিশিয়াল হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা। বঙ্গ ইপিএল সিজন পাস হোল্ডার, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় রোমাঞ্চকর ম্যানচেস্টার ইউনাইটেড- হাল সিটির ম্যাচটি সরাসরি উপভোগ করেন, যে ম্যাচে মৌসুমের শুরুতেই অঘটনের শিকার হয়েছে রেড ডেভিলরা। ।প্রিমিয়াম স্পোর্টস ব্রডকাস্টিংয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখে পুরো মৌসুমের ৩৮০টি ম্যাচেরই বাফারলেস ও ফুল এইচডি লাইভ স্ট্রিমিং নিশ্চিত করছে বঙ্গ। এই উদ্যোগ সম্পর্কে বঙ্গ-র চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেছেন, "প্রিমিয়ার লিগ সারা বিশ্বেই দারুণ জনপ্রিয় একটা স্পোর্টস ইভেন্ট। বাংলাদেশের দর্শকদের জন্য পুরো ৩৮০টি ম্যাচ লাইভ দেখার সুযোগ করে দেওয়াটা আমাদের লোকাল ডিজিটাল এন্টারটেইনমেন্টের জন্য সত্যিই অনেক বড় একটা অর্জন। মাইকোর সাথে মিলে আমরা আসলে চেয়েছি ফ্যানদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে। একইসাথে ব্র্যান্ড, আমাদের পার্টনার এবং পুরো স্পোর্টস কমিউনিটির জন্য নতুন কিছু সুযোগ তৈরি করাটাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা খুবই এক্সাইটেড এবং আশা করছি পুরো মৌসুমজুড়েই এই দারুণ ধারাটা আমরা ধরে রাখতে পারব।"
নতুন মৌসুম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গর সিওও (COO) নাবিলা সাজ্জাদ বলেন:
"বাংলাদেশের লাখ লাখ ফুটবলপ্রেমীর হৃদয়ে প্রিমিয়ার লিগের স্থান অত্যন্ত বিশেষ। বঙ্গতে আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিয়ে এই ফুটবল উন্মাদনাকে আরও সহজ ও রোমাঞ্চকর করা। মাইকোর সাথে যৌথ উদ্যোগ আমাদের প্রিমিয়াম স্পোর্টস কনটেন্ট ও ডিজিটাল স্ট্রিমিংয়ের সুবিধা একসাথে পৌঁছে দিতে সাহায্য করছে। পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইন সিজন পাস হোল্ডারদের জন্য এনেছে আকর্ষনীয় সব পুরস্কার জেতার সুযোগ, যা পুরো মৌসুমজুড়ে তাদের যুক্ত রাখবে। বড় ম্যাচগুলোকে কেন্দ্র করে সমর্থকদের একত্র করতে আমরা আরও বেশ কিছু ওয়াচ পার্টির পরিকল্পনা করেছি। ২০২৬/২৭ মৌসুমকে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য অবিস্মরণীয় করে তুলতে আমরা শতভাগ প্রস্তুত।"
সফল প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির পাশাপাশি দেশের বিশাল ফ্যান্টাসি ফুটবল কমিউনিটির জন্য অফিশিয়াল 'বঙ্গ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ (FPL) ক্যাম্পেইন' শুরু করেছে প্ল্যাটফর্মটি। শুধুমাত্র বঙ্গ ইপিএল সিজন পাস সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত এই এক্সক্লুসিভ লিগে সেরা ম্যানেজারদের জন্য থাকছে প্লেস্টেশন ৫ (PS5), ম্যাকবুক (MacBook) এবং আইফোন (iPhone)-এর মতো মেগা পুরস্কার। পাশাপাশি পুরো মৌসুমজুড়ে অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসেই থাকছে সারপ্রাইজ গিফট।






