Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের আগে ইবোলাতে বিপর্যস্ত ডিআর কঙ্গো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৪:২৯
বিশ্বকাপের আগে ইবোলাতে বিপর্যস্ত ডিআর কঙ্গো

সংগৃহীত ছবি

বিশ্বকাপের বাকি আর মাত্র ২১ দিন। অন্য সব দেশের মতো আফ্রিকার দেশ ডিআর কঙ্গোও ব্যস্ত বিশ্বকাপ প্রস্তুতিতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল তারা। ইবোলা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বাতিল করা হয়েছে দেশটির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প।

ইবোলা ছড়িয়ে পড়ায় বিশ্বকাপের আগে রাজধানী কিনশাসায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিস্থিতিটিকে ‘জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। বিবিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রোগটিতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

ডিআর কঙ্গো দলের মুখপাত্র জেরি কালেমো সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে জানিয়েছেন, ‘কিনশাসায় দলের প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। এখন ক্যাম্প হবে বেলজিয়ামে।’

বেলজিয়ামে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকার দলটি। এরপর ৯ জুন স্পেনে আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের। বিশ্বকাপে ‘কে’ গ্রুপ থেকে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে ডিআর কঙ্গো। 

ইবোলা সংক্রমণ ঠেকাতে জরুরি জনস্বাস্থ্যবিধি জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী, সর্বশেষ ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন এমন কেউ আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। উগান্ডা ও দক্ষিণ সুদানেও ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে।

এই নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য কার্যকর থাকবে। পরে পরিস্থিতি বিবেচনা করে এটি বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর থাকে, তাহলে ডিআর কঙ্গো তাদের দ্বিতীয় বিশ্বকাপেও সমর্থকদের বড় অংশের উপস্থিতি ছাড়াই খেলতে বাধ্য হতে পারে।

বিশ্বকাপে ডিআর কঙ্গোর প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ পর্তুগাল, ম্যাচটি হবে হিউস্টনে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

ফিফা জানিয়েছে, তারা এখনো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে, যাতে ‘নিরাপদ ও সুরক্ষিত’ভাবে বিশ্বকাপ আয়োজন করা যায়। সংস্থাটি জানিয়েছে, এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য সুরক্ষাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।

ডিআর কঙ্গো জাতীয় ফুটবল দল ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে (তৎকালীন নাম ছিল জায়ারে) প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার ৫২ বছর পর এবার বিশ্বকাপে ফিরেছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬ডিআর কঙ্গোইবোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা