জোড়া বিশ্বকাপ নিয়ে ছবি
মেসিকে অনুকরণ রামোসের?

সংগৃহীত ছবি
২০২২ বিশ্বকাপ জয়ের পর সোনালি সেই ট্রফি পাশে নিয়ে ঘুমিয়ে থাকার 'পোজ' দিয়েছিলেন তিনি। লিওনেল মেসির সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল। এরপর ট্রফি জিতলেই এমন পোজ দেওয়া যেন ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই একইভাবে ছবি তুললেন বিশ্বকাপজয়ী সাবেক স্পেন তারকা সার্জিও রামোস। তবে রামোসের সঙ্গে ছিল দুটি বিশ্বকাপ ট্রফি!
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে স্পেন। এদিন মাঠে উপস্থিত ছিলেন রামোসও।
রদ্রির দলের হাতে তুলে দেওয়ার আগে রামোসই সোনালি সেই ট্রফিটা মাঠে নিয়ে এসেছে। রামোস নিজেও বিশ্বকাপ জিতেছেন ২০১০ সালে।
ফাইনালের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি শিরোপা নিয়ে ছবি পোস্ট করেছেন রামোস। ছবির ক্যাপশনে রামোস লিখেছেন, ‘স্বপ্নযাত্রা শেষে বাড়ি ফিরছিল। বিশ্বকাপকে আবারও স্পেনের ঘরে ফিরতে দেখে দারুণ লাগছে।‘
রামোসের মতোই উদযাপনের ছবি দিয়েছেন স্পেনের ফ্যাবিয়ান রুইজও।




