Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবসর ভেঙে দশ বছর পর ফিরলেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২০:২১
অবসর ভেঙে দশ বছর পর ফিরলেন রোনালদিনহো

সংগৃহীত ছবি

ফুটবলের সবচেয়ে অপ্রত্যাশিত প্রত্যাবর্তনের একটি ঘটে গেল নিঃশব্দে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি সই করেছেন, সর্বশেষ পেশাদার ম্যাচ খেলার এক দশকেরও বেশি সময় পর। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচের পর থেকে প্রদর্শনী ও লিজেন্ডস ম্যাচেই সীমাবদ্ধ ছিলেন এই প্রাক্তন ব্যালন ডি’অর বিজয়ী।

ইতালীয় সংবাদমাধ্যম গাজেট্টার তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে রাভেনার হয়ে উপস্থাপন করা হবে। সিরি সি-তে রাভেনার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে ২০২৬-২৭ মৌসুমের প্রস্তুতিতে যোগ দেবেন তিনি।

তবে রোনালদিনহো আদৌ মাঠে নামবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা প্রথমে বলেছিলেন, রোনালদিনহোর ভূমিকা শুধু বিপণন কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে এবং সিরি সি-তে তার খেলার সম্ভাবনা নেই। কিন্তু পরে আনসা সংবাদ সংস্থার কাছে তার সুর বদলে যায়, ‘রোনালদিনহো একজন চিরন্তন চ্যাম্পিয়ন। সে রাভেনায় সই করেছে, এটা আমাদের মতো ক্লাবের জন্য অসাধারণ প্রাপ্তি। সে খেলবে কি না? দেখা যাক— সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনহো নিজে এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত, ‘নতুন রঙ, একই হাসি। বলের সঙ্গে আবার নাচতে পারব, রাভেনার সমর্থকদের সঙ্গে নতুন গল্প লিখতে পারব এই অপেক্ষায় আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস, সেই একই আনন্দ রাভেনায় নিয়ে যেতে চাই।’

৪৬ বছর বয়সী এই কিংবদন্তি মাঠে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তর ২৩ জুনের উন্মোচন অনুষ্ঠানেই স্পষ্ট হতে পারে। তবে মাঠে না নামলেও রোনালদিনহোর উপস্থিতি রাভেনার প্রোফাইল আন্তর্জাতিক মঞ্চে এক ধাক্কায় অনেকটা উঁচুতে নিয়ে যাবে বলেই মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

রোনালদিনহোব্রাজিলরাভেনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে