Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা প্রেসিডেন্টের পাঁচ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২১:২২
ফিফা প্রেসিডেন্টের পাঁচ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী

সংগৃহীত ছবি

জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক বাড়ার সঙ্গে সঙ্গে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচন নিয়েও শুরু হয়েছে জল্পনা। নিজের জায়গা ধরে রাখতে ফিফার নিয়ম বদলেছেন ইনফান্তিনো। তাই ক্ষেপেছে ইউরোপিয়ান ৫৫ ফুটবল ফেডারেশন। তারা একজোট হয়েই ইনফান্তিনোর বিপক্ষে। এমনকি ফিফা টুর্নামেন্ট বয়কটের নীতিগত সিদ্ধান্তও নিয়েছে তারা। এমন অবস্থায় ইনফান্তিনোর বিকল্প খুঁজতে শুরু করেছে ইউরোপিয় ফেডারেশনগুলো।  বর্তমান ফিফা প্রেসিডেন্টের বিপক্ষে কে দাঁড়াবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন ফুটবলের পরিচিত পাঁচ মুখ।

আলেক্সান্ডার চেফেরিন

সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় সবচেয়ে শক্তিশালী নাম উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিনের। ফিফার সঙ্গে বিভিন্ন ইস্যুতে তার মতপার্থক্য বহুদিনের। বিশ্ব ফুটবলে ইনফান্তিনোর সিদ্ধান্তেরও বেশ কিছু ক্ষেত্রে সমালোচনা করেছেন তিনি। এমনকি সর্বশেষ বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না চেফেরিন। ২০১৬ সাল থেকে উয়েফার দায়িত্বে থাকা এই স্লোভেনিয়ান অবশ্য নিজের বর্তমান পদেই স্বাচ্ছন্দ্যে আছেন বলে ধারণা করা হয়। তবে প্রয়োজন হলে ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়াতে পারেন তিনি।

নাসের আল-খেলাইফি

প্যারিস সেন্ট জার্মেইয়ের সভাপতি নাসের আল-খেলাইফিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ইউরোপিয়ান ফুটবলে তার ব্যাপক প্রভাব রয়েছে। তবে তার প্রতিনিধির দাবি, ফিফা সভাপতির পদে যাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই আল-খেলাইফির। তারপরও বিভিন্ন প্রতিবেদনে তাকে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আর্সেন ওয়েঙ্গার

সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। ফুটবল প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বিশ্বজুড়ে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। এতদিন ইনফান্তিনোর পক্ষেই কাজ করেছেন তিনি। তবে পরিস্থিতি বদলালে ফিফার ভেতর থেকেই সভাপতি পদে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো প্রভাব ও পরিচিতি তার রয়েছে।

ভিক্টর মন্টাগ্লিয়ানি

কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানির নামও জোরেশোরে শোনা যাচ্ছে। কানাডিয়ান এই ফুটবল প্রশাসক এর আগেও ফিফা সভাপতি হওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করা হয়। উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে তার শক্ত অবস্থান রয়েছে। আগামী বছর কনকাকাফে তার মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নতুন করে ফিফার শীর্ষ পদে লড়াইয়ে নামার সুযোগ রয়েছে তার সামনে।

সালমান বিন ইব্রাহিম আল খলিফা

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফাও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় গুরুত্বপূর্ণ নাম। বাহরাইনের এই কর্মকর্তা ফিফা কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বিশ্বকাপ ও ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচকদের কাতারেও তাকে দেখা গেছে। আগামী বছর এএফসি নির্বাচন এবং সম্ভাব্য ফিফা নির্বাচন—দুই দিকেই নজর রাখতে হবে তাকে।

ইনফান্তিনোর সামনে বড় চ্যালেঞ্জ

ইনফান্তিনো ইতোমধ্যে নিয়ম পরিবর্তন করে চতুর্থ মেয়াদে নির্বাচনের সুযোগ তৈরি করেছেন। ফলে ২০২৭ সালের নির্বাচনেও তিনি ফিফার শীর্ষ পদ ধরে রাখার লড়াইয়ে থাকবেন। তবে তাকে চ্যালেঞ্জ জানাতে হলে শুধু শক্তিশালী প্রার্থীই যথেষ্ট নয়, প্রয়োজন হবে ফিফার সদস্য দেশগুলোর বড় ধরনের সমর্থন। তাই আগামী কয়েক মাসে ফুটবল রাজনীতির সমীকরণ কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

ফিফাজিয়ান্নি ইনফান্তিনোনাসের আল খেলাইফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে