Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর সঙ্গে সাও পাওলোর ক্লাব কিনছেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৯:১৮
রোনালদোর সঙ্গে সাও পাওলোর ক্লাব কিনছেন রবার্তো কার্লোস

সংগৃহীত ছবি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস সাবেক সতীর্থ রোনালদো নাজারিওর সঙ্গে মিলে সাও পাওলো অঙ্গরাজ্যের ক্লাব ইন্টার দে লিমেইরাকে কিনছেন। শুধু এই ক্লাবই নয়, ভবিষ্যতে সাও পাওলোর অভ্যন্তরীণ অঞ্চলের আরও কয়েকটি ক্লাবকে পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে তাদের।

ওয়ামো চ্যানেলের 'দেবাতে এম জোগো' অনুষ্ঠানে রবার্তো কার্লোস ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রোনালদো, আমি, এনরিকো এবং আমাদের আরও দুই অংশীদার—একজন আফ্রিকান ও একজন আরব বিনিয়োগকারী মিলে ইন্টার দে লিমেইরাকে কিনছি। ধীরে ধীরে আমরা সাও পাওলোর অভ্যন্তরীণ অঞ্চলের ফুটবলে ফিরছি যাতে এই ক্লাবগুলোকে পুনর্গঠনের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দলে আরও ভালো খেলোয়াড় উঠে আসে।‘

এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ফুটবল করপোরেশন (এসএএফ) খাতের পরিচিত নির্বাহী এনরিকো আমব্রোজিনি। রোনালদোর মালিকানাধীন ক্রুজেইরোতে অপারেশনস পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি স্পেনের রিয়াল ভায়াদোলিদেও তার সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইন্টার দে লিমেইরার প্রধান নির্বাহীও ছিলেন।

চলতি বছরের এপ্রিলে ক্লাবটির ডেলিবারেটিভ কাউন্সিল এসএএফে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ বছরে ক্লাবটিতে মোট ৪৫৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বিনিয়োগ করা হবে। আট মৌসুমের মধ্যে দলকে ব্রাজিলিয়ান সিরি আ-তে তুলে আনা এবং আর্থিক ও ক্রীড়া কাঠামো শক্তিশালী করাই এর লক্ষ্য।

২০২৬ ও ২০২৭ সালে প্রথম দুই বছরে সর্বোচ্চ ২০ মিলিয়ন রিয়াল বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই অর্থ ব্যয় হবে মূল দল শক্তিশালী করা, যুব একাডেমির উন্নয়ন, প্রশাসনিক ও প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়ন এবং অনুশীলন কেন্দ্র ও মেজর লেভি সোব্রিনহো স্টেডিয়ামের উন্নয়নে।

বর্তমানে ইন্টার দে লিমেইরা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ান সিরি সির শীর্ষে থাকা ক্লাবটি আগামী মৌসুমে সাও পাওলো অঙ্গরাজ্যের শীর্ষ লিগে ফেরার লক্ষ্যও নিয়েছে।

১৯১৩ সালে প্রতিষ্ঠিত ইন্টার দে লিমেইরার সোনালি সময় ছিল আশির দশকে। ১৯৮৬ সালে ফাইনালে পালমেইরাসকে হারিয়ে সাও পাওলোর অভ্যন্তরীণ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ জেতে তারা। দুই বছর পর ব্রাজিলিয়ান সিরি বি শিরোপাও জিতে ক্লাবটি। এরপর উত্থান-পতনের মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ফিরেছে তারা।



রবার্তো কার্লোসরোনালদো নাজারিওইন্টার দে লিমেইরাব্রাজিল ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    advertiseadvertise