ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস সাবেক সতীর্থ রোনালদো নাজারিওর সঙ্গে মিলে সাও পাওলো অঙ্গরাজ্যের ক্লাব ইন্টার দে লিমেইরাকে কিনছেন। শুধু এই ক্লাবই নয়, ভবিষ্যতে সাও পাওলোর অভ্যন্তরীণ অঞ্চলের আরও কয়েকটি ক্লাবকে পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে তাদের।ওয়ামো চ্যানেলের 'দেবাতে এম জোগো' অনুষ্ঠানে রবার্তো কার্লোস ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রোনালদো, আমি, এনরিকো এবং আমাদের আরও দুই অংশীদার—একজন আফ্রিকান ও একজন আরব বিনিয়োগকারী মিলে ইন্টার দে লিমেইরাকে কিনছি। ধীরে ধীরে আমরা সাও পাওলোর অভ্যন...