হামজা-শমিতকে ছাড়াই আসিয়ানের প্রাথমিক দল ঘোষণা

সংগৃহীত ছবি
২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে নেই হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুলদের মতো প্রবাসী তারকারা।
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল গত জুনে অনুষ্ঠিত সান মারিনোর প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য তিনি ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন। সেখান থেকে আসিয়ান কাপের জন্য ঘোষিত স্কোয়াডে মিরাজুল ও রফিকুল ডাক পাননি।
মিরাজুল অবশ্য ফিফার ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। আল আমিনও বড় শাস্তির মধ্যে থাকায় তিনিও দলে নেই। গত মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলা সৌরভ দেওয়ান এবার দলে ডাক পেয়েছেন।
ঢাকাতেই একটি হোটেলে রেখে চলবে আসিয়ান কাপের জন্য অনুশীলন। হামজা, শমিত, ফাহমিদুল, তারিক কাজীরা অবশ্য পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন বলেই জানা গেছে।
আসিয়ানের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।






