Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনে বন্ধ লা লিগার সম্প্রচার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩০
শেয়ার করুন:
এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনে বন্ধ লা লিগার সম্প্রচার

সংগৃহীত ছবি

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে বিতর্কের জেরে লা লিগার সম্প্রচার বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। একই সঙ্গে এমবাপ্পের খেলা রয়েছে, এমন ম্যাচের সম্প্রচারও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই।

এমবাপ্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। এর আগে চীনের বিভিন্ন সম্প্রচারমাধ্যম এমবাপ্পেকে নিয়ে তৈরি বিজ্ঞাপন ও ভিডিও সরিয়ে নেয়। দেশটির কয়েকটি প্রতিষ্ঠানও ফরাসি তারকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো কথা বা কাজ গ্রহণযোগ্য নয় যা চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে। এ ধরনের কর্মকাণ্ড সমাজের সর্বস্তরের মানুষের প্রত্যাখ্যানের মুখে পড়বে।

বিতর্কের প্রভাব পড়েছে চীনের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ডংকিউডিতেও। ২০২৬ সালের ব্যালন ডি’অরের তালিকায় এমবাপ্পের নামের জায়গায় লেখা হয়েছে, ‘এই ব্যক্তির অস্তিত্ব নেই’। ওই তালিকায় ইংল্যান্ডের হ্যারি কেইন প্রথম এবং স্পেনের লামিন ইয়ামাল তৃতীয় স্থানে ছিলেন। এমবাপ্পে ছিলেন দ্বিতীয়।

ইএফইর প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যঙ্গাত্মক ছবি নিয়ে এমবাপ্পের মন্তব্য থেকেই বিতর্কের শুরু। সাক্ষাৎকারে নিজের সবচেয়ে পছন্দের মিম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চীনের এক নেতার ছবিতে তার মুখ বসানো মিমটি দেখে সবচেয়ে বেশি হেসেছেন। বন্ধুদের সঙ্গে তিনি ছবিটি প্রায়ই ব্যবহার করেন বলেও জানান।

এমবাপ্পে সরাসরি কোনো চীনা নেতার নাম উল্লেখ করেননি। তবে চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের ছবিতে এমবাপ্পের মুখ বসানো একটি ছবি সাম্প্রতিক মাসগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে এ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এমবাপ্পে বলেন, ‘আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা চাইছি। এমনটা করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

কিলিয়ান এমবাপ্পেলা লিগাচীনলা লিগা সম্প্রচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি