Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

পিএসজিকে ৬-১ গোলের প্রত্যাবর্তন মনে করিয়ে দিল বার্সা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২০:২০
পিএসজিকে ৬-১ গোলের প্রত্যাবর্তন মনে করিয়ে দিল বার্সা

সংগৃহীত ছবি

বার্সেলোনা সেই রাতের কথা কখনো ভুলতে পারবে না। পিএসজি হয়তো সেই ম্যাচের কথা ভুলেই যেতে চাইবে। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মুখোমুখি দুই জায়ান্ট। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে প্যারিসের ক্লাবটিকে ক্যাম্প ন্যুয়ের সেই ৬-১ গোলের মহাকাব্যিক প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিল বার্সা।

২০১৭ সালের ৮ মার্চ। পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদাইয়ের দ্বারপ্রান্তে ছিল কাতালানরা। সেই রাতে ক্যাম্প ন্যুতে অতিমানবীয় কিছুর অপেক্ষায় ছিল পুরো বার্সেলোনা।

ফুটবলের সব প্রচলিত হিসাব যেন সেই রাতে উল্টে দিয়েছিল বার্সা। ৮৮ মিনিট পর্যন্তও পরের রাউন্ডে ওঠার জন্য আরও ৩ গোল দরকার ছিল মেসি-নেইমারদের। এরপর নেইমারের জোড়া গোল এবং যোগ করা সময়ের শেষ মুহূর্তে রবার্তোর অবিশ্বাস্য গোলে ৬-১ ব্যবধানে জয় পায় বার্সা।

দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে মেসির দল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে জায়গা করে নেয় ম্যাচটি। ম্যাচ শেষে মেসির সেই উদযাপন যেন কাতালান ক্লাবটির ইতিহাসে অন্যতম আইকনিক দৃশ্য।

প্যারিসের পার্ক দে প্রিন্সে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়ের আগে সেই রাতের স্মৃতি ফিরিয়ে এনেছে বার্সেলোনা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে পিএসজির বিপক্ষে অতীতের লড়াইয়ের গল্প বলতে গিয়ে মনে করিয়ে দিয়েছে বিখ্যাত সেই ‘রেমোন্তাদা’র কথা।

সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথে শেষ হাসিটা বেশির ভাগ সময়ই হেসেছে পিএসজি। সেটাও অবশ্য অকপটেই স্বীকার করেছে বার্সা। বার্সেলোনার ওয়েবসাইটেই মনে করিয়ে দেওয়া হয়েছে, ২০২০-২১ ও ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে দুই দলের লড়াইয়ে জয়ী হয়েছে পিএসজি।

গত মৌসুমেও লিগের লিগ পর্বে বার্সেলোনার অস্থায়ী ঘরের মাঠ লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গিয়ে ২-১ গোলে জিতে ফেরে প্যারিসের দলটি।

প্যারিসের মাঠে কি এবার জয় নিয়ে ফিরতে পারবে রাফিনিয়ার দল? নাকি এই মৌসুমে তাদের প্রথম হারের স্বাদ দেবেন দেম্বেলেরা?

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’