Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লুইস এনরিকে

‘কোনো দলই শিরোপা জয়ের যোগ্য ছিল না’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৪:২৯
‘কোনো দলই শিরোপা জয়ের যোগ্য ছিল না’

টানা দ্বিতীয়বার পিএসজিকে ইউরোপসেরা করলেন লুইস এনরিকে।

টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি ঘরে তুলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১২০ মিনিটের ১-১ ড্রয়ের পর ৪-৩ ব্যবধানের জয়ে ইউরোপসেরার মুকুট ধরে রেখেছে ফরাসি জায়ান্টরা। তবে এমন মহাকাব্যিক জয়ের পরও পিএসজি বস লুইস এনরিকে অকপটে বলেছেন, ফাইনালে কোনো দলই আসলে শিরোপা জয়ের মতো পারফর্ম্যান্স দেখাতে পারেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রফি জয়ের স্বস্তি প্রকাশ করলেও মাঠের খেলায় আর্সেনালকে তারা ছাড়িয়ে যেতে পেরেছেন- এমনটি মানতে নারাজ এনরিকে, ‘আমরা সাধারণ নিয়মেই পেনাল্টি টেকারদের বেছে নিয়েছিলাম। খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কারা মানসিকভাবে সবচেয়ে চাঙ্গা আছে। আমি শান্তভাবেই টাইব্রেকার দেখছিলাম। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ ছিল, আমাদের অনেক ভুগতে হয়েছে। সত্যি বলতে, আজ (ফাইনালে) কোনো দলই শিরোপা জয়ের যোগ্য ছিল না। তবে আমি যদি পুরো মৌসুমের বিশ্লেষণ করি, তবে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয় আমাদের প্রাপ্যই ছিল।’

আরও পড়ুন

ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

৩১ মে ২০২৬

ফাইনালের মঞ্চটি মূলত রূপ নিয়েছিল দুই কোচের কৌশলের লড়াইয়ে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা মাঠে প্রায় দুর্ভেদ্য রক্ষণাত্মক প্রাচীর গড়ে তুলেছিলেন, যা পিএসজির চেনা আক্রমণাত্মক ফুটবলকে পুরোপুরি বোতলবন্দি করে ফেলে। এনরিকে স্বীকার করেছেন যে প্রথমার্ধে আর্সেনালের ডিফেন্স ভাঙা তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছিল। তবে দ্বিতীয়ার্ধে কৌশলের পরিবর্তনের মাধ্যমে ওসমানে দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি। ফাইনালে হারলেও প্রতিপক্ষের প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।এনরিকে যোগ করেন, ‘আমরা এখন ঘোরের মধ্যে আছি। প্রথমার্ধে আমরা ফাঁকা জায়গা তৈরি করতে পারছিলাম না, তবে দ্বিতীয়ার্ধে আমাদের খেলার উন্নতি হয়। ম্যাচটি জেতা খুব কঠিন ছিল। এখন আমাদের উদযাপনের সময়, এরপর ছুটি।’

আরও পড়ুন

‘ও নিজেই শটটি নিতে চেয়েছিল’

৩১ মে ২০২৬

লুইস এনরিকে বিনয়ী হলেও পিএসজির ২১ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস আর্সেনালের অতি-রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেছেন। ফাইনালে মাত্র ২৪.৭ শতাংশ বল পজেশন ছিল আর্সেনালের, যা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন। নেভেস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ ট্রফিটা আমাদেরই প্রাপ্য ছিল, কারণ পুরো মাঠে একমাত্র পিএসজিই ফুটবল খেলতে চেয়েছিল। আর্সেনাল শুধু রক্ষণ সামলে গেছে।’

হৃদয়ভাঙার বেদনার মাঝেও পিএসজি এবং লুইস এনরিকের ফুটবল দর্শনের প্রশংসা করতে ভোলেননি আর্সেনাল ম্যানেজার মিখেল আর্তেতা। পিএসজিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি লুইস ও পিএসজিকে অভিনন্দন জানাতে চাই। আমার মতে, ওরাই এই মুহূর্তে বিশ্বের সেরা দল। বল পায়ে ওরা যা করতে পারে, তা অবিশ্বাস্য। আমরা মাঠের নির্দিষ্ট কিছু এলাকায় রক্ষণ জমাট রাখতে বাধ্য হয়েছিলাম। কারণ, পিএসজি আমাদের বাধ্য করেছে।’

আর্সেনালপিএসজিচ্যাম্পিয়নস লিগলুইস এনরিকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!