Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফেরার ম্যাচে ইউনাইটেডের বড় জয়, বায়ার্ন-কোমোর গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২
ফেরার ম্যাচে ইউনাইটেডের বড় জয়, বায়ার্ন-কোমোর গোল উৎসব

৪-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: সংগৃহীত

তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ দুই মৌসুমে সুযোগই পায়নি এই টুর্নামেন্টে। ইংলিশ ঐতিহ্যবাহী দলটি প্রত্যাবর্তনের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে সাবাহ এফকেকে উড়িয়ে দিয়েছে ৪–০ গোলে।

ফল
ম্যানচেস্টার ইউনাইটেড ৪ : ০ সাবাহ
বায়ার্ন  ৫ : ০ বোডো/গ্লিমট
কোমো ৪ : ১ লাইপজিগ
স্লাভিয়া প্রাগ ২ : ৩ লাঁস
ফেনারবাচে ১ : ১ রোমা
পিএসভি ১ : ১ শাখতার

গোল উৎসব করেছে ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও নবাগত কোমো। বায়ার্ন ৫–০ গোলে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে আর ইতালির ক্লাব কোমো ৪–১ গোলে হারিয়েছে জার্মানির লাইপজিগকে।

বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে স্লাভিয়া প্রাগকে ৩–২ গোলে হারিয়েছে ফ্রান্সের লাঁস। ইনজুরি টাইমের ২ গোলে বাজিমাত করে তারা। এছাড়া রোমাকে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে তুরস্কের ফেনেরাবাচে।


ম্যানচেস্টার ইউনাইটেডের স্মরণীয় ফেরা
নয় বছর আগে প্রতিষ্ঠিত আজারবাইজানের ক্লাব সাবাহর চ্যাম্পিয়নস লিগে পৌঁছানোটাই রূপকথার মত। ইউনাইটেডে বিপক্ষে অবশ্য পাত্তা পায়নি তারা। মাইকেল ক্যারিকের দল ওল্ড ট্রাফোর্ডে বিরতির আগেই এগিয়ে যায় ৩-০ গোলে। ইউনাইটেডের হয়ে ২৭ মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রস থেকে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মাতেউস কুনিয়া।
৪২ মিনিটে টিলেমান্সের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। আর ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন বেনইয়ামিন সেসকো। বিরতির পর ৬৮ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে বড় জয়ে ফেরার ম্যাচটা রাঙায় ইউনাইটেড। সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভের ভুলের সুযোগটা কাজ লাগিয়ে ফাঁকা জালে বল জড়ান তিনি। সিটির বিপক্ষে রবিবারের ম্যানচেস্টার ডার্বির আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ইউনাইটেডের।


ফাইভ স্টার বায়ার্ন
আলিয়াঞ্জ অ্যারেনায় বিরতির আগে প্রতিরোধ গড়েছিল গতবার চমক দেখানো বোডো/গ্লিমট। এ সময় কোন গোল হজম করেনি তারা। বিরতির পর ভাঙে সেই প্রতিরোধ। ৪৭ মিনিটে ডেডলক ভাঙেন জামাল মুসিয়ালা। ৬০ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৭৭ মিনিটে অসাধারণ হাফ-ভলিতে ব্যবধান ৩-০ করেন আলফনসো ডেভিস।
মাইকেল ওলিসে জোড়া গোল করেন ৮৩ মিনিট ও ইনজুরি টাইমে। এর মাঝে ৮৭ মিনিটে কেইনকে ফাউল করায় লাল কার্ড দেখেন ওডিন বিয়োরটাফট।

অভিষেকে ফাব্রেগাসের কোমোর চমক

সেস্ক ফ্রাব্রেগাসের হাত ধরে চ্যাম্পিয়নস লিগে উঠে এসেছে ইতালির কোমো। নিজেদের প্রথম ম্যাচে লাইপজিগকে ৪-১ গোলে হারাল তারা। ৫৪ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল কোমো। ১৫ মিনিটে বাতুরানা, ৩৬ মিনিটে আনাস্তাসিয়োস ও ৫৪ মিনিটে অপর গোলটি করেন দাইয়ো।
৫৮ মিনিটে লাইপজিগ ১ গোল ফেরালেও ম্যাচের শেষ মিনিটে শেষ পেরেকটা ঠুকেন পেরোনে।




ম্যানচেস্টার ইউনাইটেডচ্যাম্পিয়নস লিগবায়ার্ন মিউনিখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা