Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইতালিয়ান ফুটবলের বরপুত্র ফ্রাঙ্কো বারেসি আর নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯
শেয়ার করুন:
ইতালিয়ান ফুটবলের বরপুত্র ফ্রাঙ্কো বারেসি আর নেই

ফুটবল বিশ্ব হারাল ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী ডিফেন্ডারকে। এসি মিলান ও ইতালি জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে মারা গেছেন। আজ শুক্রবার মিলান ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলানের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইতালিয়ান ফুটবলের স্বর্ণযুগের প্রতীক বারেসি তাঁর বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের পুরো ২০টি বছরই কাটিয়েছেন এসি মিলানে। রিকো সাক্কি ও ফ্যাবিও ক্যাপেলোর অধীনে মিলানকে সাফল্যের চূড়ায় নিতে তার অসাধারণ নেতৃত্ব স্মরণীয় হয়ে আছে। ক্লাবটির হয়ে ৭০০-র বেশি ম্যাচ খেলে তিনি জিতেছেন ৬টি সেরি আ শিরোপা এবং ৩টি ইউরোপিয়ান কাপ (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ)। ক্লাবে অসামান্য অবদান আর আজীবন বিশ্বস্ততার সম্মানস্বরূপ এসি মিলান তাঁর বিখ্যাত ৬ নম্বর জার্সিটি চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে।

আরও পড়ুন

চাপে পড়ে ফিফা বলল ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

৩১ জুলাই ২০২৬

জাতীয় দলের জার্সিতেও বারেসির অর্জন কম নয়। ইতালির হয়ে ৮১টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। এছাড়া ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আজ্জুরিদের নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। সেবার ব্রাজিলের কাছে টাইব্রেকারে হারে ট্র্যাজিক বিদায় হয়েছিল ইতালির। খেলা ছাড়ার পর দীর্ঘদিন এসি মিলানের সম্মানসূচক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ফুটবলের এই মহানায়ক।

ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এসি মিলান ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে এসি মিলানের পুরো পরিবার আজ অশ্রুসিক্ত। তাঁর সততা এবং আদর্শ চিরকাল ক্লাবের ডিএনএ-তে প্রোথিত থাকবে, ঠিক যেমনটি জড়িয়ে আছে তাঁর ৬ নম্বর জার্সিটি। ফুটবল বিশ্ব হারিয়েছে একজন প্রকৃত ভদ্রলোক ও রক্ষণভাগের এক চিরন্তন শিল্পীকে।’

ফ্রাঙ্কো বারেশিইতালিয়ান ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত