Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আফ্রিকা কাপ অব নেশনস

সেনেগালের শিরোপা কেড়ে দেওয়া হল মরক্কোকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:২৯
সেনেগালের শিরোপা কেড়ে দেওয়া হল মরক্কোকে

সেনেগালের শিরোপা এখন মরক্কোর। ছবি: সংগৃহীত

নাটকীয়ই ছিল ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালটা। ১৮ জানুয়ারি জমজমাট ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। ২০২১ সালের পর আবারও জেতা সেই শিরোপা এখন হাতছাড়া সাদিও মানের দলের।

দুই মাস পর ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘সেনেগাল ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী তাই ম্যাচের ফল ৩–০ ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে।’ এই সিদ্ধান্তে মরক্কো দ্বিতীয়বার আফ্রিকার চ্যাম্পিয়ন হলো। ৫০ বছর আগে প্রথম শিরোপা জিতেছিল তারা।

যা ঘটেছিল সেদিন
গোলশূন্য ম্যাচে আট মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিক মরক্কো। ফাউলের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। ভিএআরে কথা বলে মনিটরে নিজে দেখছিলেন রেফারি, কিন্তু সাইডলাইনে তাকে ঘিরে ধরেন দুই দলের খেলোয়াড়রা। ভিড়ের মাঝেই যাচাই করে পেনাল্টি দেন তিনি।

এর প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানান সেনেগালের খেলোয়াড়েরা। সেনেগাল কোচ পাপ চাওকে তার খেলোয়াড়দের চলে আসতে ইশারা করেন। খেলোয়াড়রাও মাঠ ছেড়ে যান। প্রায় ১৭ মিনিট পর সাদিও মানের প্রচেষ্টায় সেনেগালের খেলোয়াড় মাঠে ফেরেন।

মরক্কোর ব্রাহিম দিয়াসের পেনাল্টি ঠেকান সেনেগালের গোলরক্ষক। শেষ পর্যন্ত পাপে গেইয়ের গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে এই ওয়াক-অফের কারণে দুই মাস পর শিরোপা হারাল সেনেগাল।


মরক্কো ফুটবল ফেডারেশনের আপিল
সেনেগালের ১৭ মিনিট মাঠে না থাকা নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের শৃঙ্খলা বোর্ডে আপিল করেছিল মরক্কো ফুটবল ফেডারেশন। মরক্কোর প্রাথমিক প্রতিবাদ খারিজ হয়ে গেলেও আপিল বোর্ড তাদের পক্ষে রায় দেয়। এবং সেই সিদ্ধান্ত তারা ঘোষণা করে মঙ্গলবার রাতে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল বিবৃতিতে জানিয়েছে, সেনেগাল আফ্রিকান কাপ অব নেশনসের বিধিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করায় ৮৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়েছে।

৮২ নম্বর অনুচ্ছেদে আছে, কোনো দল খেলতে না চাইলে ও রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাঠ ছাড়লে সেটিকে পরাজয় হিসেবে ধরা হবে। পাশাপাশি টুর্নামেন্ট থেকে দলটিকে বাদ দেওয়া হবে।

৮৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সেই দলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে আর ম্যাচটি তারা ৩–০ গোলে হেরে গেছে বলে ধরা হবে।


সেনেগাল খেলোয়াড়দের প্রতিবাদ
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মানতে পারছেন না সেনেগালের খেলোয়াড়রা। দলটির ডিফেন্ডার মুসা নিয়াখাতে ইনস্টাগ্রামে ট্রফি ধরে রাখা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিয়ে যাও তো দেখি। পাগল নাকি!’

লেফট ব্যাক এল হাজি মালিক দিওফ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা আশা করিনি, ট্রফি কোথাও যাচ্ছে না।’

সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাবে আর আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ঘোষণা বাতিলেরে চেষ্টা করবে।








ফুটবলআফ্রিকাসেনেগাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা