Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কাভারাস্কেইয়ার মৌসুম শেষ, বড় ধাক্কায় পিএসজি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭:১৮
কাভারাস্কেইয়ার মৌসুম শেষ, বড় ধাক্কায় পিএসজি

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল পিএসজি। বার্সেলোনার বিপক্ষে জয়ের রাতেই দলের অন্যতম সেরা তারকা খিচা কাভারাস্কেইয়াকে পুরো মৌসুমের জন্য হারিয়েছে ফরাসি ক্লাবটি। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন জর্জিয়ান এই উইঙ্গার। ফলে ২০২৬–২৭ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।

কাভারাস্কেইয়ার চোটের বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। অস্ত্রোপচারের মাধ্যমে তার হাঁটুর চোটের চিকিৎসা করা হবে। তবে ঠিক কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ৪–২ গোলের জয়ের ম্যাচে ৫৯ মিনিটে চোট পান কাভারাস্কেইয়া। বার্সেলোনার জাভি এসপার্টের সঙ্গে সংঘর্ষের পর মাঠেই পড়ে যান তিনি। পরে পিএসজির চিকিৎসক দলের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে।

এসিএল চোট থেকে সেরে উঠতে সাধারণত প্রায় নয় মাস সময় লাগে। ফলে চলতি মৌসুমের বাকি অংশে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ড এবার মাত্র তিন ম্যাচ খেলেই ছিটকে গেলেন।

পিএসজির জার্সিতে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছিলেন কাভারাস্কেইয়া। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ফাইনালে দলের সমতাসূচক পেনাল্টি আদায় করে নেওয়ার পাশাপাশি নকআউট পর্বে টানা সাত ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি শুধু কাভারাস্কেইয়ার চোটের কারণেই দুঃসংবাদ হয়ে থাকছে না পিএসজির জন্য। ম্যাচের ১৯ মিনিটে বাঁ ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়েন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। ডান ঊরুতে চোট পেয়েছেন অধিনায়ক মারকিনিওসও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকেই কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

একদিকে চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ জয়, অন্যদিকে দলের তিন নির্ভরযোগ্য ফুটবলারের চোট—সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা হয়েছে পিএসজির। বার্সেলোনাকে হারিয়ে লিগ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলেও সামনের ম্যাচগুলোতে খেলোয়াড়দের অনুপস্থিতি ভোগাতে পারে দলটিকে। আগামী রোববার ফরাসি লিগ আঁ-তে শীর্ষে থাকা লিওঁর বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

খিচা কাভারাস্কেইয়াপিএসজিউয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনামার্কিনিওসউসমান দেম্বেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী