Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কেমন গেল মেসির বছর?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯
শেয়ার করুন:
কেমন গেল মেসির বছর?

সংগৃহীত ছবি

এই বছরটা অনেক কারণেই ভুলে যেতে চাইবেন তার ভক্তরা। বিশ্বকাপ ফাইনালের কান্না, আর্জেন্টিনার জার্সিকে বিদায়, বাবা হারানোর শোক, ক্লাবের হয়ে একের পর এক টুর্নামেন্ট থেকে বিদায়ের হতাশা; লিওনেল মেসির ২০২৬ সালটা কেটেছে বেদনায়। বছরের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটাও হার দিয়েই শেষ হলো মেসির। মেজর সকার লিগের প্লে-অফ থেকেই বিদায় নিল ইন্টার মায়ামি। সব মিলিয়ে কেমন গেল মেসির ২০২৬ সাল?

আর্জেন্টিনার হয়ে এবারের বিশ্বকাপ খেলবেন কিনা, সে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা দূর করে এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রে হওয়া এই বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে দলকে নিয়ে গেছে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।

নকআউট পর্বে মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার গল্প রচনা করে খাদের কিনারা থেকে ফিরে এসেছে মেসির আর্জেন্টিনা। ফিরে আসার এই গল্পের মূল নায়কও মেসিই।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হৃদয় ভেঙ্গেছে মেসির। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে হেরে চোখের জলে বিদায় বলেছেন বিশ্বকাপকে।

বিশ্বকাপের কয়েকদিন পরেই বাবাকে হারান মেসি। এই ধাক্কাতেই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩১ আগস্ট রাতে হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগি এক বার্তায় আর্জেন্টিনাকে বিদায় বলেন মেসি। নিজের হাতে লেখা সেই বিদায় বার্তা কাঁদিয়েছে কোটি ভক্তকে।

৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়েই শেষ হয় তার জাতীয় দলের অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ গোলটাও এই ম্যাচেই করেছেন তিনি। পেনাল্টি থেকে গোল পেয়ে শেষটা স্মরণীয় করে রাখলেন তিনি। এই বছর জাতীয় দলের হয়ে মোট ১২ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। ৬ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১১ গোল।

বছরজুড়ে ইন্টার মায়ামির হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন মেসি। এই মৌসুমটা শেষ করলেন ৩০ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে। মেজর সকার লিগে এবার আরও একবার গোল্ডেন বুট জিতেছেন তিনি।

তবে এই মৌসুমে মেজর সকার লিগ, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, সাপোর্টার্স শিল্ড ও লিগস কাপের শিরোপা জিততে পারেননি মেসি।

সব মিলিয়ে এ বছর ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট ৫০ ম্যাচে ৪১ গোল ও ২১টি অ্যাসিস্ট করেছেন মেসি। ক্লাবের হয়ে সেপ্টেম্বরে জিতেছিলে ক্যাম্পেওনেস ট্রফি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে মায়ামির জার্সিতে আবারও মাঠে নামবেন মেসি।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ