Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জার্মানি

ভিএআর বাতিলের দাবিতে বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৫২
ভিএআর বাতিলের দাবিতে বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি স্থায়ীভাবে বাতিলের দাবিতে জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন দেশটির ফুটবল সমর্থকরা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই ঘরোয়া টুর্নামেন্টে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় ধরনের হট্টগোলের আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে জানা গেছে, এবারের জার্মান কাপের প্রথম রাউন্ডে ৬৪টি দল অংশগ্রহণ করায় কারিগরি ও অর্থনৈতিক কারণে রেফারিদের জন্য কোনো ভিএআর প্রযুক্তি থাকছে না। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই প্রথমবারের মতো এই মৌসুমে ভিএআর প্রযুক্তি চালু করা হবে। আর ঠিক এই বিষয়টিকেই কেন্দ্র করে সোচ্চার হয়েছেন দেশটির বিভিন্ন ক্লাবের সমর্থকগোষ্ঠী।

আরও পড়ুন

৪৪ বছর বয়সে নতুন ক্লাবে রোনালদিনহো!

২১ আগস্ট ২০২৬

সংবাদ সংস্থা ডিপিএ গত বৃহস্পতিবার সমর্থকদের একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে তীব্র ভাষায় ভিএআর বর্জনের ডাক দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা জার্মান কাপে এমন ফুটবল দেখতে চাই, যা ভিএআর ছাড়া একদম খাঁটি, তাৎক্ষণিক এবং আবেগে ভরপুর। আমরা স্থায়ীভাবে এমন ফুটবল দেখতে চাই এবং সেই কারণেই জার্মান ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বাতিলের দাবি জানাচ্ছি।'

সমর্থকরা আরও অভিযোগ করেছেন, ভিএআরের দীর্ঘসূত্রতা খেলার স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করছে। দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা তুলে ধরে তারা বলেছেন, ‘ফুটবল যখন উত্তেজনা ও ছন্দে এগিয়ে চলে, তখন দীর্ঘস্থায়ী বিরতির কারণে খেলার গতি নষ্ট হয়। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে উপলব্ধি করেছি যে এটি ফুটবলের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোকে ধ্বংস করে দিয়েছে।’

আরও পড়ুন

শচীনের পাশে জো রুট

২০ আগস্ট ২০২৬

জার্মান ফুটবলে এর আগেও সমর্থকরা টেনিস বল আতশবাজি ফুটিয়ে প্রতিবাদ জানিয়েছেন। গত মৌসুমের জার্মান কাপের ফাইনাল ম্যাচটিও সমর্থকদের জ্বালানো আতশবাজির ধোঁয়াচ্ছন্ন পরিবেশের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে চলতি মৌসুমে জার্মানিতে রেফারিদের ভিডিও সহকারীর ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। দ্বিতীয় হলুদ কার্ডে অন্যায়ভাবে কাউকে লাল কার্ড দেখানো হলে বা ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হলে এখন থেকে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। তবে বিশ্বকাপের মতো ভুল কর্নার কিকের ক্ষেত্রে ভিএআর ব্যবহারের কোনো সুযোগ থাকছে না। এই নানা নিয়মের বেড়াজাল ও ভিএআরের বিরুদ্ধে সমর্থকদের তীব্র অসন্তোষের মধ্যেই শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে জার্মান কাপের নতুন মৌসুম।

ভিএআরফুটবলজার্মান কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে