Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে বারবার আটকায় বায়ার্ন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৬:২৪
বার্নাব্যুতে বারবার আটকায় বায়ার্ন

ইউরোপিয়ান দুই জায়ান্টের মুখোমুখিতে লড়াইটা হবে ভিনিসিয়ুস ও হ্যারি কেইনেরও। ছবি: সংগৃহীত

‘সান্তিয়াগো বার্নাব্যুর ৯০ মিনিট অনেক লম্বা সময়’- কথাটা ইউরোপিয়ান ফুটবলে প্রায়ই শোনা যায়। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ প্রতিপক্ষের জন্য হয়ে ওঠে মৃত্যুকূপ। এ মাঠেই চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালের মুখোমুখি বায়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচটির আগে জার্মান কিংবদন্তি অলিভার কান বলছেন, ‘বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের চাপ সামলানো বেশ কঠিন হবে বায়ার্নের জন্য।’

বার্নাব্যুতে বায়ার্নের সাম্প্রতিক রেকর্ডও সুখকর নয়। মাদ্রিদে সবশেষ চার ম্যাচে একবারও জয়ের মুখ দেখেনি জার্মান ক্লাবটি, যার তিনটিতেই হার। বিশেষ করে, সর্বশেষ দুটিতে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হারতে হয়েছিল বাভারিয়ানদের।

আবারও সেই বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি বায়ার্ন। লড়াইটা এবার কোয়ার্টার ফাইনালের। সাম্প্রতিক ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে আরও ভয়ঙ্কর রূপে দেখা দেয় লস ব্লাঙ্কোস। দর্শক সমর্থন উজ্জীবিত করে রাখে ভিনিসিয়ুসদের। শেষ ষোলোর লড়াইতেই যেমন ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল।

সেই বার্নাব্যুর ৯০ মিনিট বায়ার্নের জন্য স্বস্তির হওয়ার কথা নয়। ব্যাপারটা খুব ভালো মতো বুঝেছেন ক্লাবটির কিংবদন্তির গোলকিপার কান। বার্নাব্যুতে বায়ার্নকে কেমন পরীক্ষায় পড়তে হবে, সেটির ধারণা দিয়েছেন তিনি, ‘বার্নাব্যুর ৯০ মিনিট অন্য যেকোনো স্টেডিয়ামের চেয়ে ক্লান্তিকর। এই মাঠের দর্শক বার্সেলোনার চেয়েও বেশি উজ্জীবিত থাকে। তারা সবসময় আপনাকে হতাশ করার চেষ্টা করবে।’

রিয়ালের ছাদঢাকা স্টেডিয়াম আরও ভয়ঙ্কর। বড় ম্যাচ হলেই ঢেকে দেওয়া হয় বার্নাব্যু। এই স্টেডিয়ামের অতীত অভিজ্ঞতায় কানের সতর্কবার্তা, “স্টেডিয়ামের এই পরিবেশটা আরও ভয়ঙ্কর। এখন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হয়, সেটা সফরকারীদের জন্য আরও বেশি কঠিন।’

বার্নাব্যুতে রিয়ালকে হারানোর স্মৃতি বায়ার্নের অনেক পুরোনো। সবশেষ ২০১২ সালে রিয়ালের মাঠ থেকে জিতে ফিরেছিল জার্মান ক্লাবটি। সেবার অবশ্য টাইব্রেকার ভাগ্য এসেছিল তাদের পক্ষে।

বুধবার রাতে রিয়াল-বায়ার্ন মহারণের প্রথম লেগ। ১৪ বছর পর বার্নাব্যুর ভাগ্য আবার বায়ার্নের পক্ষে যায় কিনা, সেটাই দেখার।

খেলাফুটবলরিয়াল মাদ্রিদইউরোপিয়ান ফুটবলচ্যাম্পিয়নস লিগবায়ার্ন মিউনিখঅলিভার কান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise