Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শেষ বেলার জাদুতে ব্রাজিলের বাজিমাত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৬
শেষ বেলার জাদুতে ব্রাজিলের বাজিমাত

৩-১ গোলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল। ছবি: সংগৃহীত

হতাশায় বিশ্বকাপ প্রস্তুতি শেষ হতে যাচ্ছিল ব্রাজিলের। ফ্রান্সের কাছে হারের পর আজ ক্রোয়েশিয়ার সঙ্গে আজ ১-১ গোলে সমতা ছিল ৮৭ মিনিট পর্যন্ত। তবে শেষের জাদুতে বাজিমাত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফল
ব্রাজিল ৩ : ১ ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়াকে তারা হারাল ৩-১ গোলে। বিরতির ঠিক আগে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন দানিলো। ৮৪ মিনিটে সমতা ফেরান লাভরো মেজর। এরপর ৮৮ মিনিটে ইগর থিয়াগো এগিয়ে দেন ব্রাজিলকে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে তারা।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আনচেলত্তি দল ঘোষণা করবেন মে মাসের ১৮ তারিখের মধ্যে।

দলের বেশির ভাগ নাম মাথায় গাঁথা হয়ে গেছে বলে জানিয়েছিলেন আনচেলত্তি। ইউরোপিয়ান দুই দলের সঙ্গে দুই ম্যাচের পর ভাবনায় বদল আসতেই পারে ইতালিয়ান এই কোচের।

ফ্রান্সের বিপক্ষে হারের একাদশে ছয়টি পরিবর্তন আনেন আনচেলত্তি। তাতে আক্রমণের ধার বাড়ে ব্রাজিলের। ম‍্যাচের প্রথম ১১ মিনিটে ফাউল হয় ১১টি! পরে গতিময় ফুটবলে জমে ওঠে ম‍্যাচ।

ম্যাচের আগে আনচেলত্তি জানিয়েছিলেন, দানিলোর বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত। সেই দানিলোই ভিনিসিয়ুসের পাসে ব্রাজিলকে এগিয়ে দেন বিরতির আগে।  ক্রোয়েশিয়ার তিনজনকে এড়িয়ে চমৎকার কাট ব‍্যাকে ভিনিসিয়ুস বল বাড়িয়েছিলেন দানিলোকে।

৮৪ মিনিটে সমতা ফরায় ক্রোয়েশিয়া। ফ্রুকের পাস থেকে গোলটি করেন লাভরো মেজর। এর চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন ইগর থিয়াগো। তখন শঙ্কা জেগেছিল ড্রতে ম্যাচ শেষ হওয়ার।

শেষ বেলার জাদুতে সেই শঙ্কা উড়িয়ে দেয় ব্রাজিল। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে তারা। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে দেন দানিলো। ডি বক্সে এনদ্রিককে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল তারা।

যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে এনদ্রিকের কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন মার্তিনেল্লি।

বিশ্বকাপব্রাজিলব্রাজিল ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা