Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আতলেতিকোকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮
আতলেতিকোকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

রিয়াল সোসিয়েদাদের শিরোপা জয়ের আনন্দ।

রোমাঞ্চকর ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের চতুর্থ কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছে রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২–২ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে বাজিমাত করেন সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো। দুটি পেনাল্টি ঠেকিয়ে ২০২০ সালের পর দলকে ৪-৩ ব্যবধানে দলকে প্রথম শিরোপার স্বাদ দেন তিনি।

ম্যাচের শুরুতেই দিয়েগো সিমিওনের শিষ্যদের স্তব্ধ করে দেয় সোসিয়েদাদ। মাত্র ১৪ সেকেন্ডে গনসালো গেদেসের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন আন্দের বারেনেতচিয়া, যা কোপা দেল রে ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড। তবে ১৮ মিনিটে আদেমোলা লুকম্যানের নিচু শটে সমতায় ফেরে আতলেতিকো। প্রথমার্ধের ইনজুরি সময়ে গেদেসকে গোলরক্ষক হুয়ান মুসো ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পট কিকে দলকে আবারও এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে আতলেতিকোকে ম্যাচে ফেরান হুলিয়ান আলভারেস। বক্সের কিনারা থেকে তার দর্শনীয় এক শট সোজা জালে জড়ালে ম্যাচে সমতা ফেরে। অতিরিক্ত সময়ে ক্লান্ত দুই দলের কেউই জয়সূচক গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে সোসিয়েদাদ জয় নিশ্চিত করে। লা লিগার শিরোপা দৌড় থেকে ২২ পয়েন্ট পিছিয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ এখন তাকিয়ে আছে চ্যাম্পিয়নস লিগের দিকে। আগামী ২৯ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে তারা মুখোমুখি হবে আর্সেনালের।

আতলেতিকো মাদ্রিদরিয়াল সোসিয়েদাদকোপা দেল রে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise