Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মায়ামিতে ফিরলেন মেসি, মাঠে নামবেন কবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০২
শেয়ার করুন:
মায়ামিতে ফিরলেন মেসি, মাঠে নামবেন কবে?

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের হতাশা কাটিয়ে অবশেষে ক্লাব ফুটবলে ফিরেছেন লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ হওয়ার ১০ দিন পর বুধবার আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গত এক সপ্তাহ মেসি ছিলেন নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে। সেখানে তার ৬৮ বছর বয়সি বাবা হোর্হে মেসিও অবস্থান করছিলেন। বিশ্বকাপের মাঝেই হোর্হে মেসির অসুস্থতার খবর গণমাধ্যমে এসেছিল। রোজারিওতে থাকাকালীন মেসি মাঠে গিয়ে তার পরিবারের মালিকানাধীন একটি ক্লাবের ম্যাচও দেখেছেন।

আরও পড়ুন

শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত আর্জেন্টিনার তিন ফুটবলার, কোচ

৩০ জুলাই ২০২৬

সদ্য সমাপ্ত বিশ্বকাপে মেসি মোট ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে আমি দলের এই লড়াই ও দেশের মানুষের সমর্থনকে আজীবন মনে রাখব।’

মেসি ছাড়াও বুধবার মায়ামির ট্রেনিং সেন্টারে ফিরেছেন ফরোয়ার্ড জার্মান বেরতেরামে। গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়া এই মেক্সিকান ফরোয়ার্ডকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে বর্তমানে তার বাম কাঁধ ও নাকের ইনজুরি কিছুটা সেরে উঠেছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন বলে ক্লাব জানিয়েছে।

আরও পড়ুন

মেসির সঙ্গে বাগযুদ্ধ নিয়ে মুখ খুললেন সেই রেফারি

২৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের ধকল সামলানোর জন্য মেসিকে মাঠে নামানোর জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হোয়োস। শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ মিস করার পাশাপাশি এমএলএস অল-স্টার দলেও খেলা হচ্ছে না তার। আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রু এবং ৫ আগস্ট লিগস কাপে অ্যাটলেতিকো সান লুইসের বিপক্ষে খেলবে মায়ামি। এই দুটি ম্যাচে মেসি খেলবেন কিনা- তা অনিশ্চিত।  

লিওনেল মেসিইন্টার মায়ামিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে