Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিলিয়ান ম্যাজিকে পিএসজিকে স্তব্ধ করে দিল লিওঁ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩১
ব্রাজিলিয়ান ম্যাজিকে পিএসজিকে স্তব্ধ করে দিল লিওঁ

গোলের পর ব্রাজিল তারকা এনদ্রিকের উদযাপন।

জাতীয় দলে সেভাবে না হলেও বিশ্বের বিভিন্ন লিগে পায়ের জাদু দেখিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবার তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের জাদুতে পিএসজিকে ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওঁ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে দিয়ে উড়ছিল পিএসজি। কিন্তু লিগ ওয়ানে ঘরের মাঠে সেই ছন্দ ধরে রাখতে পারল না লুইস এনরিকের দল।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে পিএসজিকে চেপে ধরে লিওঁ। মাত্র ৬ মিনিটের মাথায় স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। আফনসো মোরৈরার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। পিএসজি গোলরক্ষক সাফোনোভের কিছুই করার ছিল না।

গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ১৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে প্যারিসের জায়ান্টরা। এবার এনদ্রিক আবির্ভূত হন সহায়ক ভূমিকায়। তার দুর্দান্ত এক থ্রু বল ধরে ব্যবধান ২-০ করেন মোরৈরা। ম্যাচের ৩০ মিনিটে ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পায় পিএসজি। লুকাস হার্নান্দেজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গনসালো রামোস। তার দুর্বল শট অনায়াসেই রুখে দেন লিওঁ গোলরক্ষক ডমিনিক গ্রিফ।

বিরতির ঠিক আগে বড় ধাক্কা খায় পিএসজি। চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য মিডফিল্ডার ভিতিনহা। প্রথমার্ধের শেষদিকে আবনের ভিনিসিয়াসের অ্যাক্রোবেটিক ভলি সাফোনোভ না ঠেকিয়ে দিলে বিরতির আগেই ব্যবধান ৩-০ হতে পারত।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া লুইস এনরিকে বেঞ্চ থেকে মাঠে নামান খভিচা কাভারাটস্খেলিয়া, উসমান দেম্বেলে এবং লি কাং-ইনকে। কিন্তু লিওঁর জমাট রক্ষণভাগের সামনে বারবার খেই হারিয়েছে পিএসজির আক্রমণভাগ। ৫৫ মিনিটে মোরৈরার একটি জোরালো শট সাফোনোভ দারুণভাবে প্রতিহত না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।

এই জয়ের ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল লিওঁ। অন্যদিকে, শীর্ষস্থানে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা লঁসের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল পিএসজি। ম্যাচের পর লিওঁ কোচ পাওলো ফনসেকা বলেন, ‘আমরা জানতাম এখানে জয় পাওয়া কঠিন, কিন্তু এনদ্রিক আজ যা করেছে তা অবিশ্বাস্য। সে প্রমাণ করেছে কেন তাকে বিশ্বের অন্যতম সেরা প্রতিভা বলা হয়।’

এনদ্রিকব্রাজিলপিএসজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise