চ্যাম্পিয়নস লিগ
ডি ব্রুইনার ঘরে ফেরা

সংগৃহীত ছবি
এই ইতিহাদের সঙ্গে জড়িয়ে আছে তার বহু স্মৃতি। ম্যানচেস্টার সিটিকে সর্বজয়ী করার অন্যতম কারিগর ছিলেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। দেড় পর আবারও ‘ঘরে’ ফিরছেন তিনি। তবে এবার নাপোলির জার্সি গায়ে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার আগে ডি ব্রুইনা জানালেন, এখনো সিটিকে আগের মতোই ভালোবাসেন তিনি।
সিটিজেনদের জার্সিতে ১০ বছর ইতিহাদে কাটিয়েছেন ডি ব্রুইনা। পেপ গার্দিওলার অধীনে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। ২০২৫ সালে সিটি ছেড়ে নাপোলিতে পাড়ি জমান তিনি।
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিহাদে খেলতে নামবে ২৭তম অবস্থানে থাকা নাপোলি। ম্যাচের আগে ডি ব্রুইনা বলছেন, সিটির প্রতি তার আবেগ আগের মতোই আছে, ‘সিটির প্রতি আমার ভালোবাসা কখনোই বদলাবে না। ক্লাবের মালিক, সমর্থক, স্টাফ; সবাইকে আমি ভালোবাসি। এখন আমি অন্য ক্লাবে খেলি, এটাই বাস্তবতা।‘
ডি ব্রুইনার ফেরা নিয়ে কথা বলেছেন সিটি কোচ এনসো মারেস্কাও। তার ইতিহাদে ফেরায় খুশি সিটি কোচও, ‘ডি ব্রুইনা ইতিহাদে ফিরছে, এটা দারুণ ব্যাপার। তিনি দুর্দান্ত একজন ফুটবলার। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা সে। আমরা সবাই এই মাঠে তার খেলা দেখতে পেরে আনন্দিত।‘
আজ রাত ২টায় ইতিহাদে মুখোমুখি সিটি-নাপোলি।



