পাগলাটে ম্যাচের পর মরিনহো
রিয়াল-ইন্টার ম্যাচ ৬-৬ গোলে ড্র হতে পারত

সংগৃহীত ছবি
হাই ভোল্টেজ ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। তবে এই ম্যাচে রিয়াল ও ইন্টার মিলান দুই দলই পেতে পারত আরও অনেক গোল। ম্যাচ শেষে রিয়াল কোচ হোসে মরিনহো জানিয়েছেন, ম্যাচটা ৬-৬ গোলেও ড্র হতে পারত!
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল-ইন্টার। ম্যাচে গোলের দিকে ১৬টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে ভিনিরা। ইন্টার শট নিয়েছিল ২১টি, লক্ষ্যে থাকে ৮টি। দুই দলই অনেক আক্রমণ সাজালেও রক্ষণ ও গোলকিপারদের কল্যাণে ম্যাচে গোল হয়েছে মাত্র তিনটি।
ম্যাচের পর রিয়াল কোচ জানালেন, এই ম্যাচটা রীতিমত পাগলাটে ছিল, ‘ম্যাচটি ৬-৬ গোলে ড্র হতে পারত! আমাদের সুযোগ ছিল আরও গোল করার, ওদেরও। সত্যি বলতে পাগলাটে একটা ম্যাচ ছিল। এই ধরনের পাগলামো আসলে আমার পছন্দ নয়। পাঁচ-ছয়-সাত গোল করলে তো অবশ্যই ভালো লাগবে। তবে এর চেয়ে আমার বেশি পছন্দ খেলা নিয়ন্ত্রণে রাখা, গোলকিপারকে যেন এরকম অবিশ্বাস্য পারফরম্যান্স না দেখাতে হয়।‘
টুর্নামেন্টের শুরুতেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়ে সন্তুষ্ট মরিনহো, ‘আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে খেলেছি, যাদের সব পজিশনে অনে বিকল্প আছে। খুবই কঠিন ম্যাচ ছিল। এই তিন পয়েন্ট দারুণ গুরুত্বপূর্ণ। পরের ধাপে কোয়ালিফাই করার জন্য তিনটি পয়েন্ট হয়ে গেল। আমি নিশ্চিত, এমনিতেও আমরা পরের রাউন্ডে যাব। তবে এই তিনটি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ হবে।‘





